ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

র‍্যাবের পাশে নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১:১৬, ২১ ডিসেম্বর ২০২১
র‍্যাবের পাশে নুসরাত ফারিয়া
নুসরাত ফারিয়া এবং ফেসবুকে শেয়ার করা র‍্যাব সদস্যদের সাথে তোলা ছবি

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া জানিয়েছেন তিনি র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর পাশে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। সেই সাথে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পকে অশ্লীলতা থেকে মুক্ত করে হাজার হাজার শিল্পীর মুখে হাসি ফিরিয়ে দেয়ায় কৃতিত্বও র‍্যাবকে দিয়েছেন নুসরাত ফারিয়া ।

সোমবার (২০ ডিসেম্বর) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে আপডেট করা একটি স্ট্যাটাসে এসব কথা বলেন নুসরাত ফারিয়া।

ইতোমধ্যেই ভাইরাল হওয়া সে পোস্টে র‍্যাব সদস্যদের সাথে তোলা একটি ছবি শেয়ার করে নুসরাত ফারিয়া লিখেছেন, আপনাদের মনে থাকার কথা, ২০০০-২০০৪ সাল পর্যন্ত চলচ্চিত্রের জন্য দুর্বিষহ সময় ছিল। যখন চলচ্চিত্রে ছিল অশ্লীলতাপূর্ন। অশ্লীল নায়ক-নায়িকারা ছিল সেলেব্রিটি, আর সুস্থ ধারার শিল্পীরা ছিল নির্বাসিত। চলচ্চিত্র শিল্পী হিসেবে সেসময়ের কথা চিন্তা করলে এখনো আমার গা শিউরে ওঠে। আমি সেসময় চলচ্চিত্রে ছিলাম না, কিন্তু আমি জানি আমার সিনিয়র আর্টিস্টরা কি দুর্বিষহ সংগ্রামের মধ্য দিয়ে গিয়েছেন সে সময়!

Advertisement

ফারিয়া আরও লেখেন, সেই জায়গা থেকে আজ একটি অশ্লীলতাহীন চলচ্চিত্র পরিবেশ নিশ্চিত করা র‍্যাবের কৃতিত্ব, চলচ্চিত্রকে অশ্লীলতা মুক্ত করে হাজার হাজার সুস্থ ধারার শিল্পীর মুখে হাসি ফিরিয়ে দিয়েছে।

র‍্যাবের পাশে থাকার কথা উল্লেখ করে ফারিয়া লেখেন, জঙ্গিমুক্ত বাংলাদেশ, সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান, মাদকের বিরুদ্ধে অভিযান আমি আর নাই বা বললাম। বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি র‍্যাবের পাশে আছি এবং থাকব। নাগরিক হিসেবে আমি র‍্যাবের উপর আরোপিত নিষেধাজ্ঞার প্রতিবাদ করি।

উল্লেখ্য, আলোচিত অভিনেত্রী ও গায়িকা নুসরাত ফারিয়া সম্প্রতি দীপঙ্কর দীপন পরিচালিত ‘অপারেশন সুন্দরবন’ সিনেমায় অভিনয় করেছেন। নুসরাত ফারিয়ার পাশাপাশি এতে অভিনয় করেছেন দর্শনা বণিক, সিয়াম আহমেদ, মনোজ কুমার প্রামাণিক, জিয়াউল রোশান। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!