বুধবার নতুন এপিসোড সামনে আসার পর দেখা গেল, নুসরাত বসে পড়েছেন অতিথির জায়গাতে। তাকে নিয়ে যেসব প্রশ্ন উঠেছে আগের এপিসোডগুলোর সোশ্যাল মিডিয়ার কমেন্ট বক্সে তার উত্তর দিচ্ছেন নায়িকা। আর সেখানেই নুসরাতকে বলতে শোনা যায়, তিনি জীবনে অনেক ভুল করেছেন। অনেক ভুল কথা বলেছেন। অনেককে কষ্ট দিয়েছেন। যার মধ্যে তার মা-বাবা আছে, আছে সঙ্গীও! নুসরাত আরো বলেন, হতে পারে পরবর্তীকালে তার ছেলে ঈশানও তার ব্যবহারে কষ্ট পেতে পারে! কিন্তু এত ভুল করা সত্ত্বেও একটা চেষ্টা তার সবসময় থাকে, আর তা হল নিজের মুখে ভুল মেনে নেওয়া!
কারণ নুসরাত মনে করেন, অন্যের কাছ থেকে যখন আপনার কাছের মানুষ আপনার ভুল জানতে পারে তখন সেটা অপরাধ হয়। আর আপনি যখন নিজে গিয়ে তা স্বীকার করে নেন তখন সেটা হয় স্বীকারোক্তি!
.png)
অভিনেত্রী নুসরাত জাহানকে নিয়ে কনট্রোভার্সি নতুন কিছু নয়! আর যার বড় বড় বিতর্কগুলোই তার সঙ্গীদের নিয়ে। অভিনয়ে পা রাখার দিন কয়েকের মধ্যেই পার্ক স্ট্রিট ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত কাদের খানকে সাহায্য করার অভিযোগ উঠেছিল অভিনেত্রীর বিরুদ্ধে। ধর্ষণের পরেও এক হোটেলে থাকা, বিমানে করে পালিয়ে যাওয়ার টিকিট কেটে দেওয়ার মতো একাধিক বিষয়ে সামনে এসেছিল।
তারপর নুসরাতের জীবনের আরেক চাঞ্চল্যকর বিতর্ক হল নিখিল জৈনর সঙ্গে বিয়ে অবৈধ ঘোষণা। নুসরাত মা হতে চলেছেন একথা সামনে আসতেই নিখিল জানিয়ে দেন তিনি সন্তানের বাবা নন। তারা আলাদা থাকেন। এরপরেই নুসরাত হঠাৎই প্রেস রিলিজ জারি করে জানিয়ে দেন তার আর নিখিলের বিয়ে অবৈধ। তারপর জানা যায় তার সন্তানের বাবা যশ দাশগুপ্ত। বর্তমানে নিজেকে যশের স্ত্রী হিসেবেও দাবি করেন নুসরাত।
যদিও এই এতগুলো সিদ্ধান্তের মধ্যে কোনটা ভুল আর কোনটা ঠিক, তা নিয়ে বাইরের কারও (ফ্যান থেকে মিডিয়া) সঙ্গে কথা তিনি আগেও বলেননি, হয়তো বলবেন না ভবিষ্যতেও!