এবার তারা বাবা-মা হতে যাচ্ছেন। মঙ্গলবার পৌষের সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে বাবা হওয়ার সুখবর দিয়েছেন তারা উভয়ই।
তিশা লেখেন, আলহামদুলিল্লাহ। নতুন বছর, নতুন পরিচয়ের অপেক্ষা। বেশ কিছুদিন ধরে আপনারা জানতে চাচ্ছেন- ‘আমাকে কোথাও দেখা যাচ্ছে না কেন?, ‘আমি কেন সবকিছুতে অনুপস্থিত?’
.png)
আরো পড়ুন >>> ‘সাব্বির, আর মনে হয় বাঁচতে পারবিনা, কারো সঙ্গে কথা বলার থাকলে কল কর এখনিই’
এই ছবিটা দেখে নিশ্চয়ই সবকিছুর উত্তর পাচ্ছেন। আমি অনুপস্থিত কারণ আমার জীবনে একটা সুখবর আসন্ন। আমি এবং ফারুকী আমাদের প্রথম সন্তানের অপেক্ষায় আছি। আপনারা দোয়া করবেন যাতে আমাদের সন্তান মায়ের গর্ভের নিরাপদ আশ্রয় থেকে সুস্থভাবে এই পৃথিবীর আলো বাতাসে আসে।
অন্যদিকে নির্মাতা ফারুকী লেখেন,
‘যখন তোমার জন্ম হয়
তখন একই সাথে আসলে
জন্ম হয় আমাদেরও
আমি যখন কবিতা লিখি
তখন কবিতাও কি
কিছুটা লিখে না আমায়?’
আরো পড়ুন >>> ‘ছেলের কাছে মাফ চেয়ে মৃত্যুর জন্য রেডি হই’
সন্তানের চোখে নিজের জন্ম হতে দেখা, একজন মা হিসেবে, একজন বাবা হিসেবে, এক অনির্বচনীয় অনুভূতিই হবে নিশ্চয়ই। বেশ কিছুদিন ধরে তিশাকে এবং আমাকে এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে- ‘তিশাকে কেন কোথাও দেখা যাচ্ছে না?’ ‘সে কেন সবকিছুতে অনুপস্থিত?’
অনুপস্থিত কারণ আমাদের জীবনে আরেক জন মানুষের উপস্থিতি আসন্ন। তিশা এবং আমি আমাদের প্রথম সন্তানের অপেক্ষায় আছি। আপনারা দোয়া করবেন যাতে আমাদের সন্তান মায়ের গর্ভের নিরাপদ আশ্রয় থেকে সুস্থভাবে এই পৃথিবীর আলো বাতাসে আসে।