ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

নায়িকা তমা মির্জাকে ডিভোর্স দিলেন স্বামী

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৩৩, ৩০ ডিসেম্বর ২০২১
নায়িকা তমা মির্জাকে ডিভোর্স দিলেন স্বামী
নায়িকা তমা মির্জা এবং হিশাম চিশতী

ঢাকাইয়া চলচ্চিত্রের নায়িকা তমা মির্জা। ২০১৯ সালে হুট করেই কানাডিয়ান প্রবাসী হিশাম চিশতীকে বিয়ের ঘোষণা দিয়েছিলেন তিনি। বর পেশায় একজন ব্যবসায়ী।

বিয়ের এক বছর শেষ হতেই দুজনের সম্পর্কে ফাটল ধরে। স্বামী-স্ত্রী একে অপরের বিরুদ্ধে আনেন অভিযোগ। ঝামেলা গড়ায় আদালত পর্যন্ত।

তবে সংসার রক্ষা হলো না। গত সপ্তাহ থেকে শোনা যাচ্ছে সংসার ভেঙেছে এই তারকার। অনেক দিন ধরেই স্বামীকে ছেড়ে তিনি আলাদা থাকছেন। এদিকে হিশাম চিশতী নিশ্চিত করলেন, গত সেপ্টেম্বরের ৭ তারিখ উকিলের মাধ্যমে তমাকে ডিভোর্স নোটিশ পাঠিয়েছেন তিনি। 

Advertisement

হিশাম বলেন, বিয়ের পর থেকে বেশকিছু ঝামেলা তৈরি হয়েছে। সেসব মামলা পর্যন্ত গড়িয়েছে। আমি আর এসব সহ্য করতে পারছি না। আমার পরিবার আছে, পারিবারিক সম্মান আছে। সবকিছু বিবেচনা করে চলতি বছরের মে মাসের ৩ তারিখ সাক্ষীদের সামনে রেখে আপসনামা স্বাক্ষরের মাধ্যমে আমরা দুজনই সব মামলা উঠিয়ে নেই।

এরপর ডিভোর্সের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি। ৭ সেপ্টেম্বর তাকে ডিভোর্স নোটিশ পাঠিয়েছি। আইন অনুযায়ী তিন মাসের মধ্যে সব সম্পর্কের জটিলতার নিষ্পত্তি ঘটে গেছে।

এ ব্যপারে নায়িকা তমা মির্জা বলেন, তার (হিশাম চিশতী) জন্য আমার শুভ কামনা রইল। আমি শান্তিতে আছি, থাকতে চাই। তবে এই নোটিশের ব্যাপারে নায়িকার ভাষ্য- তিনি কোনো নোটিশ পাননি।

উল্লেখ্য, ২০১০ সালে এমবি মানিক পরিচালিত ‘বলো না তুমি আমার’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে রুপালি পর্দায় অভিষেক ঘটে তমা মির্জার। ‘নদীজন’ ছবির পার্শ্ব-অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেন তিনি। এরপর থেকে নিয়মিতই কাজ করে যাচ্ছেন তমা।

চলতি বছর বেশ আলোচনায় এসেছেন রায়হান রাফি পরিচালিত ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ওয়েব ফিল্ম দিয়ে।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!