নভেম্বরে মিমের বাগদান, কাল বিয়ে
ঢাকাইয়া সিনেমার জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম। লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৭ প্রতিযোগিতায় তিনি প্রথম-স্থান লাভ করেন। একই বছরে হুমায়ুন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ চলচ্চিত্রের মাধ্যমে তার চলচিত্রে অভিষেক হয়। ‘জোনাকির আলো’ চলচ্চিত্রে অভিনয় করে ৩৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে মৌসুমীর সঙ্গে যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন। এরপরে শুধুই এগিয়ে চলার গল্প মিমের জীবনে।
কিন্তু এই এগিয়ে যাওয়ার গল্পের মাঝেই নায়িকা এবারের জন্মদিনে সবাইকে চমকে দিয়েছেন। কারণ মিম তার জন্মদিনে হবু বর সনি পোদ্দারের সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং বাগদান পর্ব সম্পন্ন করেন। কিন্তু সেই সময় বিয়ে কবে করছেন সেই ব্যাপারে কিছুই জানাননি।
তবে খবর তো চাপা থাকে না! মঙ্গলবার (৪ জানুয়ারি) বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই অভিনেত্রী। যদিও বিয়ের খবর অস্বীকার করেছেন বিদ্যা সিনহা মিম। কিন্তু তার বিয়ের দাওয়ার পেয়েছেন এমন একাধিকজন অভিনেত্রী বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
.png)
মঙ্গলবার দুপুরে সনাতন ধর্মরীতি মেনে ধুমধাম আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন এই নায়িকা।
মিমের হবু স্বামী স্বামী সনি পোদ্দারের বাড়ি কুমিল্লায়। তিনি বর্তমানে সিটি ব্যাংকে কর্মরত আছেন। ছয় বছর আগে এক বান্ধবীর মাধ্যমে সনি ও মিমের পরিচয়। তারপর প্রেম।
সবশেষ বিদ্যা সিনহা মিম অভিনীত মুক্তি পাওয়া সিনেমা ‘সাপলুডু’। মুক্তির অপেক্ষায় আছে ‘পরাণ’ শিরোনামের একটি সিনেমা। এছাড়া ‘অন্তর্জাল’ ও ‘দামাল’ সিনেমার শুট করেছেন তিনি।