ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

ভোরে সানির বাসায় মিকা, হতাশ করেননি অভিনেত্রী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:৫৩, ১০ জানুয়ারি ২০২২
ভোরে সানির বাসায় মিকা, হতাশ করেননি অভিনেত্রী
ছবি: সংগৃহীত

তখন ভোর ৪টা। নিজের লস এঞ্জেলসের বাড়িতে শান্তির ঘুম দিচ্ছিলেন বলিউড অভিনেত্রী ও আইটেম গার্ল সানি লিওন। সেই সময়েই হাজির হলেন বলি-গায়ক মিকা সিং। এত ভোরে সানির কাছে গিয়েও হতাশ হননি মিকা।

সম্প্রতি ‘দ্য কপিল শর্মা শো’তে এ কথা জানান মিকা সিং। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিওন। তখনই শোনালেন সেই ভোরের গল্প।

অনুষ্ঠানে মিকা বলেন, ‘একবারই মার্কিন মুলুকে সানির বাড়িতে গিয়েছিলাম। তাও ভোর ৪টার সময় পৌঁছেছিলাম সেখানে। কারণ আগের রাতে একটি অনুষ্ঠানে পারফর্ম করেছিলাম। তাই দেরি হয়ে গিয়েছিল সানির বাড়ি পৌঁছাতে।’

Advertisement

মিকা বলে ওঠেন, ‘ভোররাতে সানির বাড়ি হানা দিয়েছিলাম শুনে আবার কেউ ভুলভাল খারাপ কিছু ভেবে বসবেন না যেন।’ বলি-গায়কের মুখে এ কথা শোনায় দুষ্টু হাসি খেলে গেছে কপিলের মুখে।

তিনি বলেন, ‘আমার জন্য সেদিন সানি ও তার স্বামী ড্যানিয়েল ওয়াবার যা করেছিলেন তা হৃদয় ছুঁয়ে গিয়েছিল। ড্যানিয়েল এমনিতেই ভারি মিষ্টি মানুষ। অত রাতে আমার জন্য ওরা দু’জন মাইল পিৎজা তৈরি করেছিলেন। সঙ্গে গরম গরম কফি।’

মিকার কথা শেষ হওয়া মাত্রই কপিলের ফুট, ‘আর হ্যাঁ, আতিথেয়তার ব্যাপারে সানি তো দারুণ হবেনই। আদতে মেয়েটি যে ভারতীয়।’

এত কাকডাকা ভোরেও আপ্যায়নে কমতি রাখেননি সানি। সে কথা আজও স্পষ্টভাবে মনে রেখেছেন মিকা। সানির বাড়ির কারুকার্য যে মিকার দারুণ লেগেছিল সেই কথাও এ শোতে খোলাখুলি জানিয়েছেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!