ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

বাংলাদেশের মিউজিক ভিডিওতে সানি লিওন

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫২, ২৩ ডিসেম্বর ২০২১
বাংলাদেশের মিউজিক ভিডিওতে সানি লিওন
ছবি: সংগৃহীত

বলিউড আইটেমগার্ল ও সাবেক পর্ন তারকা সানি লিওন এবার বাংলাদেশি গানের মিউজিক ভিডিওতে কোমর দুলিয়েছেন। তাতেই মাতোয়ারা গানের অসংখ্য দর্শক-শ্রোতা।

সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে সঙ্গীতশিল্পী তাপসের কথা, সুর ও সংগীতে ঐশীর কণ্ঠে নতুন গান ‘দুষ্টু পোলাপাইন’-এর এক ঝলক। এই গানের মডেল হয়েছেন সানি লিওন।

সঙ্গীতশিল্পী ঐশী বলেন, প্রতিটি গানেই নতুন নতুন রূপে জন্ম দিচ্ছেন কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নী। বরাবরের মতো বলতে চাই, তাদের কাছে আমি চিরঋণী। তারা আমার মতো তরুণ শিল্পীদের বড় বড় স্বপ্ন দেখতে শিখিয়েছেন, স্বপ্নগুলো বাস্তবায়নও করছেন।

Advertisement

তিনি বলেন, টিএম রেকর্ডসের নতুন যাত্রায় আমিও একজন অংশ হতে পেরে নিজেকে দারুণ সৌভাগ্যবান মনে করছি। বিশেষ করে যখন আমার কোন গানে পারফর্ম করছেন সানি লিওন।

ঐশীর বিশ্বাস, পুরো গানটি প্রকাশ পেলে তা শ্রোতাদের মাঝে এটি অন্যরকম একটি আলোড়ন তৈরি করবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!