লাস্যময়ী অবতারে আবারো অনুরাগীদের মনে ঝড় তুললেন অভিনেত্রী। ব্লকবাস্টার ফ্রাইডে-তে নেটপাড়া পুড়ল ময়ূরী নুসরাতের রূপের আঁচে। মা হওয়ার পর প্রথমবার এইভাবে মন খুলে নাচতে দেখা গেল নুসরাতকে।
পরনে ময়ূরের পালকের তৈরি বিকিনি টপ, সঙ্গে কাছা দেওয়া পোশাক। খোলা চুলে চোখের ইশারায় আর শরীরী হিল্লোলে আবেদনময়ী নুসরাত জাহান! আগুন ঝরানো এমনই লাস্যময়ী অবতারে নতুন আইটেম গানে নাচলেন নুসরাত।
.png)
ভিডিওটি পরিচালনা করেছেন বাবা যাদব। ‘নাচ ময়ূরী নাচ’ নামের গানটি তাপসের সুরে গেয়েছেন লুইপা। টিএম প্রযোজনা সংস্থার ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে এই নাচের টিজার ভিডিও।
দিন কয়েক আগেই সানি লিওনি-কে নিয়ে ‘দুষ্টু পোলাপন’ গান তৈরি করে তাক লাগিয়ে দিয়েছিল এই প্রযোজনা সংস্থা, আর সানির পর এবার নুসরাত জাহানকে ঘিরে তাদের নতুন চমক।