ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থা নিয়ে যা বললেন তার মুখপাত্র

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩:৩৬, ১৯ জানুয়ারি ২০২২
লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থা নিয়ে যা বললেন তার মুখপাত্র
লতা মঙ্গেশকর

ভারতের কিংবদন্তী কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি বর্তমানে মুম্বাইয়ের একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। 

বর্ষীয়ান এ শিল্পীর মুখপাত্র আনুশা শ্রীনিভসান আইয়ারের এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে বুধবার ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এ তথ্য জানিয়েছে। 

তিনি বলেন, ‘লতাদি’র শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসকরা অনুমতি দিলে, তিনি বাড়ি ফিরবেন।’

Advertisement

লতা মঙ্গেশকরের স্বাস্থ্য পরীক্ষায় সামান্য উপসর্গসহ করোনা ভাইরাস পজেটিভ ধরা পড়ার পর তাকে ৯ জানুয়ারি দক্ষিণ মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। 

দুইদিন আগে ৯২ বছর বয়সী এ কষ্ঠশিল্পীর শারীরিক অবস্থার অবস্থার অবনতি হয়েছে বলে খবর বের হয়েছিল। আইয়ার তখন খবরটিকে মিথ্যা বলে অভিহিত করেছিলেন।

তিনি বলেছিলেন, ‘মিথ্যা খবর প্রচারের বিষয়টি বিরক্তিকর। জেনে রাখুন লতা দিদি স্থিতিশীল রয়েছেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে আইসিইউতে তার চিকিৎসা চলছে।’ এসময় তিনি লতাদির দ্রুত বাড়ি ফেরার জন্য সকলের কাছে প্রার্থনার আহ্বান জানান। 

১৯৪২ সালে মাত্র ১৩ বছর বয়সে সুরের রানী ও ভারতের নাইটিঙ্গেল হিসেবে পরিচিত লতা মঙ্গেশকর তার ক্যারিয়ার শুরু করেন। বিভিন্ন ভাষায় তিনি ৩০ হাজার গান গেয়েছেন। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!