সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়ানো ভিডিওটিতে দেখা যাচ্ছে এক তরুণী বাঁশি বাজিয়ে লতা মঙ্গেশকরের সুপারহিট গানের সুর তুলেছেন। খোলা প্রকৃতির মধ্যে হেঁটে হেঁটে বাঁশি বাজাচ্ছেন তিনি।
লতার গাওয়া ‘তেরে মেরে হোঁটপে’ গানের সুর সেই তরুণীর বাঁশিতে শুনে মজেছে সবাই। লাইক কমেন্ট শেয়ারের ঝড় বইছে সেই ভিডিওতে। সাগর পাড়ে মিষ্টি বাতাসে মিশেছে বাঁশির সুর। মায়া ছড়িয়েছে দর্শকের হৃদয়ে হৃদয়ে।
.png)
কে এই তরুণী? তার পরিচয় এখনো বিস্তারিত জানা যায়নি। তবে জানা গেছে, সেই তরুণীর নাম পালক জৈন। যিনি অসাধারণ বাঁশি বাজাতে পারেন। ভালোবাসেন লতা মঙ্গেশকরের গান। তাই খেয়াল খুশিতে তার গানের সুর তুলেছেন বাঁশিতে। এখন সেই সেই সুরেই কাঁপছে নেট দুনিয়া।
ভিডিও দেখুন এখানে
ডেইলি বাংলাদেশ/এমএস