মার্কিন যুক্তরাষ্ট্রের আইওয়া প্রদেশের পেট্রলিং পুলিশের পক্ষে জানানো হয়েছে, সোমবার তুষারপাতের ফলে এই দুর্ঘটনা হয়। আর তাতে একজন গুরুতর আহত হয়েছেন। এ ছাড়া বড় কিছু ঘটনি।
আইওয়াতে আলটুনা ও ডেস মোইনেসের মাঝে ইন্টারস্টেট হাইওয়েতে এই দুর্ঘটনা হয়। তুষারপাতের ফলে দৃশ্যমানতা এতটাই কমে গিয়েছিল যে, কিছু দূরের গাড়িই দেখতে পাচ্ছিলেন না পিছনের গাড়ির চালকেরা। ফলে একের পর এক গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। গাড়ির ড্যাশবোর্ডে লাগানো ক্যামেরায় সেই ঘটনা ধরাও পড়েছে। পরে যেগুলি প্রকাশ করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
.png)
দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় উদ্ধারকারী দল। হেলিকপ্টার ও ড্রোন থেকেও নজর রাখা হয় পরিস্থিতির উপর। সেই ভিডিও প্রকাশ করা হয়েছে।