[ সোশ্যাল মিডিয়ায় ]
ঢাবির সমাবর্তনে কেউ এলো হুইল চেয়ারে, কেউ বাইক চালিয়ে!
ছবি: সংগৃহীত
প্রত্যেক শিক্ষার্থীর জীবনেই সমাবর্তন অন্যতম আনন্দঘন এক মুহূর্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৫২তম সমাবর্তন সোমবার অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করেছে।

এদিকে সমাবর্তনের বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে হয়েছে ভাইরাল। এতে শিক্ষার্থীরা কালো গাউন পরে ক্যাপ উঁচিয়ে আলোকচিত্রে নিজেদের মুহূর্তগুলো ধারণের চেষ্টা করছেন।
.png)

আবার গাউন পরা এক লেডি বাইকারের ছবিও দেখা গেছে। এছাড়া এক শিক্ষার্থীকে দেখা গেছে গাউন পরা বাবাকে সমাবর্তনের টুপি পড়িয়ে দিচ্ছেন। অন্যান্য নানা পোজেও শিক্ষার্থীরা আলোকচিত্র ধারণ করেছেন।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!