সাতটি কুকুর ছানা মিলে একটি বিড়ালকে উত্ত্যক্ত করার চেষ্টা করছে। আর সেই বিড়ালটির প্রতিক্রিয়া দেখলে আপনি অবাক হবেন।
টুইটারে ১২ সেকেন্ডের একটি ভিডিও আপলোড হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, একটি পাপোশের পাশে শুয়ে রয়েছে বিড়ালটি। আর তাকে ঘিরে ধরেছে সাতটি কালো কালো কুকুর ছানা। যাদের বয়স কয়েক মাস হবে মাত্র। তাদের কারো গলায় লাল ফিতে তো কারো গলায় সাদা ফিতে বাঁধা।
.png)
সাতটি কুকুর ছানা এক সঙ্গে বিড়ালটিকে ঘিরে ধরে তাকে যেন আক্রমণ করতে উদ্যত হয়েছে। ক্রমাগত চিত্কার করছে। কিন্তু সাতটি কুকুর ছানার মিলিত এই ‘আক্রমণ’-ও যে বিড়ালটির উপর কোনো প্রভাব ফেলছে না তা তার নির্লিপ্ত হাবভাব দেখেই বোঝা যায়।
৮ ডিসেম্বর ভিডিওটি টুইটারে আপলোড হয়েছে। আর তারপই সেটি ভাইরাল হয়ে যায়। এখন পর্যন্ত প্রায় ৫৬ লাখ বার দেখা হয়েছে ভিডিওটি।কমেন্ট বক্সে বিড়ালটির এই নির্বিকার হাবভাব নিয়ে মজা করছেন নেটিজেনরা।