বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার রিটকারীদের আইনজীবী মামুনুর রশিদ রুল জারির বিষয়টি মিডিয়াকে নিশ্চিত করেন।
.png)
যদিও শিল্পী সমিতির ভোটাধিকার হারিয়েছেন ১৮৪ জন শিল্পী। তবে আদালতে রিট করেছেন মাত্র ১৬ জন। আর এই ১৬ জনের বিষয়েই আদালত আদেশ জারি করেছেন।
আগমী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। এবারের নির্বাচনে অংশ নিয়েছে দুটি প্যানেল। একটি প্যানেলে সভাপতি পদে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক পদে চিত্রনায়িকা নিপূন। অন্যটিতে সভাপতি পদে মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক পদে জায়েদ খান।