এর আগে, পরীমনির বিয়ের গুঞ্জন শুরু হওয়ার পরই এর জবাবে গত ১০ জানুয়ারি পরীমনি নিজের প্রেমকাহিনীর বিস্তারিত তুলে ধরেন ভক্ত-অনুরাগীদের সামনে।
সে সময় পরীমনি জানান, ২০২১ সালের ১৭ অক্টোবর 'নেটওয়ার্কের বাইরে' খ্যাত তারকা ও মডেল শরিফুল রাজের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন তিনি। রাজ-ই তার অনাগত সন্তানের বাবা।
.png)
আরো পড়ুন>>> করোনায় রেকর্ড শনাক্ত, মৃত্যু ৯ হাজার
আর সেই পরীমনি আবারো বিয়ে করছেন! পাত্রও অবশ্য সেই রাজ। শুক্রবার রাতে বেশ ঘটা করেই গায়ে হলুদ অনুষ্ঠান আয়োজিত হলো এ যুগলের। আজ শনিবার আনুষ্ঠানিকভাবে তাদের বিয়েটা হচ্ছে।
হলুদসন্ধ্যার পাঁচটি ছবি নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করেছেন পরীমনি। যেখানে রাজ-পরীমনিকে হলুদ রঙের বসনে দেখা গেছে। ক্যাপশনে ভালোবাসার চিহ্ন দিয়ে হ্যাশট্যাগ দিয়েছেন রাজপরী।
তবে পরীমনির ঘনিষ্ঠজন নির্মাতা চয়নিকা চৌধুরীর ফেসবুক থেকে বিষয়টি স্পষ্ট হওয়া গেছে যে, শুক্রবার পরীর হলুদ ছোঁয়া অনুষ্ঠান হয়েছে। সেই হলুদসন্ধ্যার বেশ কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন চয়নিকা চৌধুরী।
আরো পড়ুন>>> ঘরোয়া আয়োজনে হয়ে গেল রাজ-পরীমণির গায়ে হলুদ
চয়নিকা লিখেছেন, পরী আর রাজের হলুদ ছোঁয়া খুব সাধারণ ছিল। হলুদ কাঞ্জিভরম শাড়িতে কী সুন্দর লাগছিল!পুরোটাই ওদের পরিবারের লোকজন। খুব খুব আনন্দ আর নির্মল খুশির বন্যা ছিল।
তিনি আরো লিখেছেন, অনুষ্ঠানে নির্মাতাদের মধ্যে ছিলেন সেলিম গিয়াসউদ্দিন, রেদওয়ান রনি। ছিলেন ডিএ তায়েব, মাহবুবা শাহরিন আর টুনটুন। সবার ভালোবাসা আর আশির্বাদে হাসি আর খুশিতে ভরে উঠুক তাদের (রাজ-পরী) আগামী দিনগুলো। আশেপাশের প্রিয় মানুষগুলো ভালো থাকলে মন ভরে যায়। ধন্যবাদ আমাকে সম্মানিত করার জন্যে।
প্রসঙ্গত, গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ ছবির শুটিং শুরুর পর শরিফুল রাজের সঙ্গে পরিচয় হয় পরীমনির। পরিচয়ের মাত্র ৭ দিনের মধ্যে প্রেম হয় তাদের। এরপর গোপনে বিয়ে করেন তারা।