সাধারণত কেউ মারা গেলে ফেসবুক কর্তৃপক্ষ ‘রিমেম্বারিং’ লেখাটি দেখায়। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনী প্রচারণায় ব্যস্ত এ অভিনেতা তাহলে কবে মারা গেলেন?

.png)
এ বিষয়ে জায়েদ খান মনে করছেন, কেউ রিপোর্ট করে এ কাজটি করেছে।
গণমাধ্যমকে শিল্পী সমিতির বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক বলেন, শুধু আমার নয়; মিশা সওদাগর ভাইয়ের আইডিতেও একই অবস্থা। আমাদের কারা টার্গেট করেছে, কেন করেছে কিছু জানি না। একটা বিব্রতকর অবস্থা। আমি যাতে নির্বাচনী প্রচারণা না করতে পারি সেজন্য এ কাজটি করেছে। এ কাজটি শয়তানি করে করেছে।
শুধু জায়েদই নয়, তসলিমা নাসরিন, মিশা সওদাগর, জিয়াউল পলাশের আইডিকেও ‘রিমেম্বারিং’ করে দিয়েছিল ফেসবুক। পরে তা সরিয়েও নেওয়া হয়।