ধনুষের সঙ্গে মেয়ে ঐশ্বরিয়ার বিচ্ছেদ মানতে পারছেন না রজনীকান্ত
দক্ষিণ ভারতের সুপারস্টার রজনীকান্ত কিছুতেই মেয়ে ঐশ্বরিয়ার সংসার ভাঙার বিষয়টি মানতে পারছেন না। অপরদিকে ধনুষের পরিবারের তরফেও তারকা-দম্পতিকে বিচ্ছেদের সিদ্ধান্ত বদলের পরামর্শ দেওয়া হচ্ছে।
২০০৪ সালের ১৮ নভেম্বর ধনুষের সঙ্গে নিজের বড় মেয়ের ধূমধাম করে বিয়ে দিয়েছিলেন রজনীকান্ত। দুই নাতি যাত্রা রাজা এবং লিঙ্গা রাজাকে নিয়ে বড়ই আনন্দে ছিলেন এই ১৮ বছর। তার পর হুট করে সব ভেঙে গেল বর্ষীয়ান সুপারস্টারের চোখের সামনে। ঘর আলাদা হয়ে গেল মেয়ে-জামাইয়ের। মেনে নিতে পারছেন না তিনি। সে কথা আগেই জানা গিয়েছিল বিভিন্ন সর্বভারতীয় সংবাদমাধ্যমের দৌলতে।
আরো পড়ুন> ধানুষ-ঐশ্বর্যর বিচ্ছেদের সিদ্ধান্ত বদল! শুটিং করছেন একসঙ্গে, থাকছেন একই ঘরে
সম্প্রতি শোনা গেল, তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন মেয়ের ঘর ভাঙার খবরে। তিনি নাকি চাইছেন, যে ভাবেই হোক তার মেয়ে সব মিটমাট করে সংসারে ফিরুন। শুধু তা-ই নয়, উল্টো দিকে ধনুষের পরিবারের তরফেও তারকা-দম্পতিকে বিচ্ছেদের সিদ্ধান্ত বদলের পরামর্শ দেওয়া হচ্ছে।
.png)
অতীতে এক অনুষ্ঠানে ধনুষের প্রসঙ্গ উঠতেই ‘থালাইভা’ বলেছিলেন, ধনুষ খুবই ভাল ছেলে। ও মা-বাবাকে খুবই শ্রদ্ধা করে। ওদের ঈশ্বর বলে মানে। স্ত্রীর খেয়াল রাখে। বাবা, জামাই— সব চরিত্রই ও খুব নিষ্ঠা নিয়ে পালন করে। ভালো এবং প্রতিভাশালী মানুষ ধনুষ।
ঠিক তেমনভাবেই ধনুষের বাবা, তামিল ছবির পরিচালক কস্তুরী রাজা তার ছেলের বিবাহ বিচ্ছেদকে ‘পারিবারিক বিবাদ’-এর তকমা দিয়েছিলেন। তার কথায়, ‘ধনুষ-ঐশ্বর্যার বিচ্ছেদই হচ্ছে না। এটা কেবল পারিবারিক বিবাদের কারণে হয়েছে। আমরা কথা বলছি। সব ঠিক হয়ে যাবে।’ এ দিকে তার ছেলে এবং পুত্রবধূ নিজেরাই তাদের বিচ্ছেদের কথা ঘোষণা করেছেন গত ১৭ জানুয়ারি।