বুধবার (২ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯ টার দিকে মহসিন আত্মহত্যা করেন বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে ধানমণ্ডি এলাকার ৭ নম্বর সড়কের ২৫ নম্বর বাড়ির নিজ বাসায়। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ রয়েছে।
রাজধানীর ধানমন্ডি থানা পুলিশ সূত্র জানায়, ব্যবসায়ি মহসিন ধানমন্ডির বাসায় একাই থাকতেন। নিজের পিস্তল দিয়ে তিনি নিজের মাথায় গুলি করেছে।
.png)
ঘটনাস্থলে রয়েছেন ধানমণ্ডি থানার উপপরিদর্শক (এসআই) দেবলাল। তিনি গণমাধ্যযমকে জানান, ‘রিয়াজের শ্বশুর আত্মহত্যা করেছেন। তিনি ব্যক্তিগত বন্দুক দিয়ে মাথায় গুলি করেছেন বলে আমরা শুনেছি। মাত্র ঘটনাস্থলে এলাম। এখনও ওই ব্যক্তির নাম নিশ্চিত হতে পারিনি। কী কারণে আত্মহত্যা করেছেন, তা জানার চেষ্টা করছি।’
নয়াক রিয়াজ গণমাধ্যমকে জানিয়েছেন, এ বিষয়ে এখনই কিছু বলতে পারব না। ঘটনার বিস্তারিত এখনো কিছুই জানেন না তিনি।