ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

শুটিং সেটে ড্রোন দুর্ঘটনায় আহত অভিনেত্রী টয়া

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০:৪৯, ৪ ফেব্রুয়ারি ২০২২
শুটিং সেটে ড্রোন দুর্ঘটনায় আহত অভিনেত্রী টয়া
অভিনেত্রী মুমতাহিনা টয়া

উত্তরায় একটি নাটকের শুটিং চলার সময় গুরুতর আহত হয়েছেন অভিনেত্রী মুমতাহিনা টয়া। মূলত, শুটিং সেটে দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি। চলন্ত ড্রোনের পাখার আঘাতে গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

গত বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) উত্তরার ৫ নম্বর সেক্টরে ভালোবাসা দিবস উপলক্ষে নির্মাণাধীন ‘ক্লোজআপ কাছে আসার গল্প’ ক্যাম্পেইনের নাম ঠিক না হওয়া একটি নাটকের শুটিং চলার সময় দুর্ঘটনাটি ঘটে। রাসেল শিকদারের পরিচালনায় নাটকটিতে টয়ার বিপরীতে রয়েছেন তামিম মৃধা।

সেখানে শুটিংয়ের প্রয়োজনে ড্রোন ওড়ানো হয়েছিল। শট নেওয়ার একপর্যায় হুট করে ড্রোনটি ছুটে এসে টয়ার চোখের ওপরে আঘাত করে। সঙ্গে সঙ্গে প্রচুর রক্ত পড়তে থাকে। এরপর শুটিং বন্ধ করে তৎক্ষণাৎ টয়াকে রাজধানীর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আঘাতটি বেশ গুরুতর হওয়ায় তার অস্ত্রোপচার করা হয়।

Advertisement

জানা গেছে, একটুর জন্য টয়ার চোখ বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছে। চোখের কিছুটা ওপরে এবং কপালের নিচের অংশে প্রায় ৮ থেকে ১০টি সেলাই লেগেছে। এই তারকা বর্তমানে বাসায় পুরোপুরি বিশ্রামে রয়েছেন।

বিষয়টি জানার জন্য টয়ার মোবাইলে কল দিলে বন্ধ পাওয়া যায়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!