নিপুণের জয়ের খুশিতে সুখবর দিলেন হিরো আলম (ভিডিও)
নানা আলোচনা-সমালোচনা শেষে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে চিত্রনায়িকা নিপুণ আক্তারকে বিজয়ী ঘোষণা করেছে নির্বাচনের আপিল বোর্ড। এ খবরে খুশি হয়ে দেশে আবার সিনেমা বানানোর ঘোষণা দিয়েছেন হিরো আলম।
এর আগে, শনিবার সন্ধ্যায় আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান জায়েদ খানের প্রার্থিতা বাতিল করেন। একই সঙ্গে চিত্রনায়িকা নিপুণকে সাধারণ সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হয়।
এ খবর পেয়ে খুশি হয়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে এফডিসিতে গিয়ে বারবার অপমানিত হওয়া হিরো আলম। আর সেই কষ্টে সিনেমা ছাড়ার ঘোষণা দেন তিনি। কিন্তু নিপুণকে জয়ী ঘোষণার পর মত পাল্টেছেন তিনি।
.png)
হিরো আলম বলেন, আমার প্যানেল জয়ী হয়েছে। ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেল আমাকে চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য বানাতে চেয়েছেন। নিপুণ আপার জয়ে আমি খুব খুশি। আমি আবার দেশে সিনেমা বানাবো।
চিত্রনায়িকা নিপুণ বলেন, সত্যের জয় হয়েছে। আমার কাছে অনেক ডকুমেন্টস ছিল। ২৮ তারিখে পীরজাদার কাছে আমি অনেকবার গিয়েছি, সে আমাকে হেল্প করেনি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার আর কিছু বলার নেই।