ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

বরিশালের আমড়া খেলেন জায়েদ খান

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৩৬, ৬ ফেব্রুয়ারি ২০২২
বরিশালের আমড়া খেলেন জায়েদ খান
ফাইল ছবি

সময় মোটেও ভালো যাচ্ছে না বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খানের। ২৮ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের পর থেকেই তাকে নিয়ে বিভিন্ন ধরনের কথা উঠছে বিভিন্ন মহলে। নির্বাচনে ভোট কেনার অভিযোগ উঠে তার বিরুদ্ধে। আর সেই অভিযোগ প্রমাণিত হওয়ার পর গতকাল (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জায়েদ খানের সাধারণ সম্পাদক পদ বাতিল ঘোষণা করা হয়।

এরপরেই তাকে নিয়ে শুরু হয় বিভিন্ন মহলে মিমি বানানোর প্রতিযোগিতা। তবে এসবের মধ্যে সবচেয়ে বেশি ভাইরাল হয় জায়েদ খান এবং কলকাতার অভিনেত্রী রচনা ব্যানার্জির করা একটি টিভিসির অংশ। যেখানে গানের তালে তালে বরিশালের আমড়া খাওয়া এবং সেই আমড়ার প্রশংসা করতে দেখা গেছে দু’জনকেই।

গানের ছন্দ অনেকটা এমন ছিলো- পাতলা চামড়া বরিশালের আমড়া, এর কোন জুড়ি নাই; খেতে বড় মজা, কচকচে তাজা তাই তো বেশি করে খাই। আমরা বরিশালের আমড়া খাই। আমরা বরিশালের আমড়া খাই।

Advertisement

ঘটনা যদি এখানেই শেষ হতো তাহলেও কথা ছিলো। কিন্তু নেটাগরিকরা এটাকে বানিয়ে দিলেন- আমড়া খেলেন জায়েদ খান। তবে এসবে এখন কোন পাত্তা দিচ্ছেন না তিনি।

শনিবার (৫ ফেব্রুয়ারি) রায় ঘোষণার পর গণমাধ্যমকে তিনি বলেন, এখানে আপিল বোর্ডের কোনো মূল্য নেই। তারা এরকম কোনো সিদ্ধান্ত দিতে পারে না। এটা আইন বহির্ভূত, পৃথিবীতে এমন নজিরবিহীন ঘটনা নেই। প্রজ্ঞাপনের পর আপিল বোর্ড কীভাবে এ রায় ঘোষণা করে? আমি আইনি ব্যবস্থা নেব।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!