ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

ইলিয়াস কাঞ্চন-নিপুণ শপথ নিচ্ছেন আজ

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৫:১০, ৬ ফেব্রুয়ারি ২০২২
ইলিয়াস কাঞ্চন-নিপুণ শপথ নিচ্ছেন আজ
ফাইল ছবি

শিল্পী সমিতির সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক নিপুণ আক্তারসহ বিজয়ী প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন আজ। শনিবার বিকালে আপিল বোর্ড পরিবর্তিত সিদ্ধান্ত ঘোষণা করার পর বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পী সমিতির নির্বাচন কমিশনের সদস্য জাহিদ হোসেন।

গণমাধ্যকে তিনি বলেন, রোববার বিকাল ৫টায় শিল্পী সমিতির স্টাডি রুমে শপথের আয়োজন করা হবে।

উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ইলিয়াস কাঞ্চনকে সভাপতি এবং জায়েদ খানকে সাধারণ সম্পাদক পদে বিজয়ী ঘোষণা করা হলেও নিপুণের আপিলে ফল বদলে যায়।

Advertisement

জায়েদ খানের বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ প্রমাণিত হওয়ায় তার প্রার্থিতা বাতিল করে নির্বাচনী আপিল বোর্ড।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!