ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

শপথ নিলেন ইলিয়াস কাঞ্চন-নিপুণ

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৫৪, ৬ ফেব্রুয়ারি ২০২২
শপথ নিলেন ইলিয়াস কাঞ্চন-নিপুণ
ছবি: সংগৃহীত

শিল্পী সমিতির সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক নিপুণ আক্তার জয়ী হয়েছেন। নতুন সভাপতি এবং সাধারণ সম্পাদকে শপথ বাক্য পাঠ করান বিদায়ী সভাপতি মিশা সওদাগর।

দায়িত্ব বুঝে নেওয়ার পর বর্তমান সভাপতি ইলিয়াস কাঞ্চন বিভিন্ন পদে নির্বাচিত অন্যান্য সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

রোববার বিকাল ৫টায় এফডিসিতে শপথের আয়োজন করা হয়।

Advertisement

উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ইলিয়াস কাঞ্চনকে সভাপতি এবং জায়েদ খানকে সাধারণ সম্পাদক পদে বিজয়ী ঘোষণা করা হলেও নিপুণের আপিলে ফল বদলে যায়।

জায়েদ খানের বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ প্রমাণিত হওয়ায় তার প্রার্থিতা বাতিল করে নির্বাচনী আপিল বোর্ড।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!