ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

সারিকার দ্বিতীয় স্বামী কে এই আহমেদ রাহী?

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০:১৬, ৯ ফেব্রুয়ারি ২০২২
সারিকার দ্বিতীয় স্বামী কে এই আহমেদ রাহী?
সারিকা সাবরিন ও আহমেদ রাহী। ছবি: সংগৃহীত

টেলিভিশন অভিনেত্রী ও মডেল সারিকা সাবরিন। আবারো বিয়ে করেছেন তিনি। তার স্বামী বি. আহমেদ রাহী পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। গত ২ ফেব্রুয়ারি দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সারিকা এই তথ্য নিশ্চিত করেছেন।

সারিকা সাবরিন ও তার দ্বিতীয় স্বামী আহমেদ রাহীতিনি বলেন, গত ২ ফেব্রুয়ারি পারিবারিকভাবে আমাদের বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। ইচ্ছে করে জানানো হয়নি।

Advertisement

সবার দোয়া চেয়ে সারিকা জানান, আগামী ১২ ফেব্রুয়ারি বিয়ের আমেজ কাটিয়ে শুটিংয়ে ফিরবেন তিনি।

এর আগে ২০১৪ সালে মাহিম করিম নামে এক ব্যবসায়ীকে বিয়ে করেন সারিকা। ২০১৬ সালে তাদের ডিভোর্স হয়ে যায়। সেহরিশ আনায়া নামে তাদের এক কন্যাও রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!