পূজা সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। ফলাফল প্রকাশের পর পূজা চেরি বলেন, পরীক্ষার আগে টানা শুটিং করেছি। এই শুটিং শেষে আমি পরীক্ষায় অংশ নিয়েছি, স্বাভাবিকভাবে এই ফলে আমার সন্তুষ্ট থাকা উচিৎ। বাবা-মা, পরিবারের সবাই খুশি। আমিও খুশি কিন্তু মনে হচ্ছে আরেকটু বেশি পয়েন্ট পেলে ভালো হতো।
তবে অভিনেত্রী এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি কী করবেন ভবিষ্যতে। জানালেন আইন পড়ার ইচ্ছা রয়েছে তার। এই মুহূর্তে পূজা অপেক্ষা করছেন গলুই চলচ্চিত্রটি মুক্তির জন্য। শিশুশিল্পী হিসেবে অভিনয় করা পূজা চেরির নায়িকা হিসেবে অভিষেক হয়েছিল যৌথ প্রযোজনার চলচ্চিত্র নূরজাহান-এর মাধ্যমে। ‘গলুই’ ছাড়াও ‘শান’ ও ‘হৃদিতা’ মুক্তির অপেক্ষায় রয়েছে। সম্প্রতি শুটিং শুরু করেছেন ‘নাকফুল’ নামে আরও একটি ছবির।
.png)