ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

পরীমনির স্বামীকে ‘মৃত’ দেখাচ্ছে ফেসবুক!

বিনোদন প্রতবেদক
প্রকাশিত: ১৪:৫৭, ২২ ফেব্রুয়ারি ২০২২
পরীমনির স্বামীকে ‘মৃত’ দেখাচ্ছে ফেসবুক!
ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনির স্বামী নায়ক শরিফুল রাজকে ফেসবুকে তাকে মৃত বা ‘রিমেমবারিং’ দেখাচ্ছে। 

আজ (মঙ্গলবার) দুপুরে রাজের আইডি ঘুরে দেখা যায় এই অভিনেতাকে রিমেম্বারিং’ দেখা হচ্ছে। অর্থাৎ ফেসবুকের হিসেবে তিনি এখন মৃত!

সর্বশেষ ১৫ ফেব্রুয়ারি পরীকে ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছিলেন তিনি। এরপর থেকে আর কোনও আপডেট নেই তার। সাধারণত কেউ মারা গেলে ফেসবুক কর্তৃপক্ষ তার অ্যাকাউন্টটি রিমেম্বারিং করে দেয়।

Advertisement

তবে শরীফুল রাজ জানান, এতে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। তিনি বেঁচে আছেন, ভালো আছেন। কেউ তার আইডিকে জানিয়ে রিপোর্ট করে এই ঘটনা ঘটিয়েছে। যা খুবই দুঃখজনক।

এর আগে চিত্রনায়ক জায়েদ খানকে ফেসবুকে একাধিকবার ‘রিমেম্বারিং’ দেখানো হয়েছিল

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!