ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

হারিয়ে যেতে চান পরীমনি

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৩৩, ২৫ ফেব্রুয়ারি ২০২২
হারিয়ে যেতে চান পরীমনি
পরীমনি

তাদের গল্পটা শুরু হয়েছিল ২০১৬ সালে। ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘রক্ত’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছিলেন। এরপর দীর্ঘ ছয় বছরের বিরতি। ফের বড় পর্দায় একসঙ্গে আসছেন তারা। সেই উপলক্ষে রোম্যান্টিক গানে মিষ্টি রসায়নে মজতে দেখা গেল তাদের।

বলছি চিত্রনায়িকা পরীমনি ও চিত্রনায়ক রোশানের কথা। তারা নতুন করে জুটি বেঁধেছেন ‘মুখোশ’ সিনেমায়। আগামী ৪ মার্চ এটি মুক্তি পাচ্ছে দেশজুড়ে। এ উপলক্ষে চলছে প্রচারণা। যেটার অংশ হিসেবে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে প্রকাশ করা হয়েছে একটি গান।

গানটির শিরোনাম ‘ও মন’। লিখেছেন আব্রাহাম তামিম। ইমন চৌধুরীর সুর-সংগীতে গেয়েছেন ইমরান ও কনা। কোরিওগ্রাফি করেছেন হাবিব রহমান। গানের দৃশ্যে দেখা গেল, পরীমনি ও রোশান কখনো গাড়িতে, কখনো রেস্তোরাঁয় আবার কখনো সবুজ প্রকৃতির মাঝে গিয়ে ভালোবাসায় মেতে উঠেছেন। ঠোঁট মিলিয়ে গাইছেন, ও মন চলো দূরে দূরে কোথাও হারাই, ও মন চলো বাঁচি ভালোবাসার ইশারায়।

Advertisement

এর আগে ‘মুখোশ’ সিনেমার ট্রেলার ও টাইটেল গান প্রকাশ হয়েছে। সেগুলো পেয়েছে প্রশংসা। দর্শকের মাঝেও তৈরি করেছে আগ্রহ। এখন দেখার পালা, মুক্তির পর কতটা সফল হতে পারে সিনেমাটি।

উল্লেখ্য, ‘মুখোশ’ নির্মাণ করেছেন ইফতেখার শুভ। এটি নির্মাতার লেখা উপন্যাস ‘পেজ নাম্বার ৪৪’ অবলম্বনে নির্মিত হয়েছে। ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া সিনেমাটি পরিবেশনা করছে কপ ক্রিয়েশন।

এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে আছেন মোশাররফ করিম, পরীমনি ও রোশান। এছাড়াও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ইরেশ যাকের, প্রাণ রায়, রাশেদ মামুন অপু, ফারুক আহমেদ, তারিক স্বপন, ইলিনা শাম্মি, অলংকার চৌধুরী প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!