ছবিটি দেখে অনেকে অনুমান করেন, লেনা তার দেশের জন্য লড়াই করার জন্য সেনাবাহিনীতে যোগ দিয়েছেন। তবে, সাবেক মিস ইউক্রেন ছবিটি নিয়ে পরবর্তীতে ইনস্টাগ্রামে লিখেছেন।
মঙ্গলবার একটি ইনস্টাগ্রাম পোস্টে আনাস্তাসিয়া লেনা লেখেন, “আমি একজন সামরিক (ব্যক্তি) নই, একজন নারী, একজন সাধারণ মানুষ। একজন ব্যক্তি, আমার দেশের সমস্ত মানুষের মতো।”
.png)
তিনি স্পষ্ট করতে গিয়েছিলেন যে ছবির রাইফেলটি আসলে একটি এয়ারসফট বন্দু। এটি একটি টিম স্পোর্টস, যেখানে মক বন্দুক জড়িত যার উদ্দেশ্য সহ খেলোয়াড়দের নির্মূল করা।
ইনস্টাগ্রামে আন্তাসিয়ার ফলোয়ার ৩ লাখেরও বেশি। তার বর্তমানের ছবিগুলোর বেশিরভাগই অস্ত্র দ্বারা সজ্জিত লেনাকে পাওয়া গেছে। আর এই মডেলের এমন সাহসিকতা ও দেশপ্রেমের প্রশংসা এখন সামাজিকমাধ্যমজুড়ে।
বিশেষ দ্রষ্টব্য
উক্ত বিষয়ে পুরনো ভুল তথ্যের কারণে ‘দেশরক্ষায় হাতে অস্ত্র তুলে নিলেন মিস ইউনিভার্স ইউক্রেন’ উল্লেখ করে সংবাদ প্রকাশ হয়। সঠিক তথ্য জানার পরে ডেইলি বাংলাদেশ সংবাদটি সংশোধন করে। একই সঙ্গে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ‘fact crescendo’ বিষয়টি শনাক্ত করে।