ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

খালি শরীরে শাহিদের ঠোঁটে চুুমু, কঙ্গনা বললেন জঘন্য

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭:২৭, ৩ মার্চ ২০২২
খালি শরীরে শাহিদের ঠোঁটে চুুমু,  কঙ্গনা বললেন জঘন্য
ফাইল ছবি

বিশাল ভরদ্বাজের ‘রঙ্গুন’ ছবির দৃশ্য। কাদায় মাখামাখি কঙ্গনা রানাউত আর শাহিদ কাপুর। তাদের শরীরের ওপর ভাগ নগ্ন। এই প্রেক্ষিতেই গাঢ় চুম্বন দৃশ্যের শুট করতে হয়েছিল তাদের।

কেমন লেগেছিল শাহিদকে চুমু খেয়ে? ভারতীয় গণমাধ্যমে এক কথায় উত্তর দিয়েছিলেন কঙ্গনা। বলেছিলেন, জঘন্য। এই উত্তরের ব্যাখ্যাও দিয়েছিলেন তিনি। 

চুমু খাওয়ার সময় শাহিদের বিশাল গোঁফ খুব বিরক্তিকর ছিল। তার মধ্যে ও জানিয়েছিল ওর সর্দি হয়েছে। আসলে এই রোম্যান্টিক দৃশ্য এভাবে করাই উচিত নয়। একটা মানুষকে সে ভাবে চিনি না। অথচ তার ঠোঁট আমার ঠোঁটকে আদর করবে! এ হয় না- বললেন কঙ্গনা।

Advertisement

কঙ্গনার এই জবাব শাহিদ পর্যন্ত পৌঁছায়। শাহিদ সংবাদমাধ্যমকে বলেন, ওই দৃশ্য সম্পর্কে আমার কিছুই মনে নেই। কিছুই না। কিছু ছবি থাকে যা শুধু কাজের জন্যই করা। মনে থাকে না। তবে কঙ্গনার মাথায় যা ঘোরে, ও যা বলে তার অর্ধেক মন গড়া। সকলেই জানেন। এ নিয়ে কিছু বলার নেই আমার।

বলিপাড়ায় খুব কম তারকা রয়েছেন, যার সঙ্গে কঙ্গনা রানাউতের সম্পর্ক ভাল। গোটা বলিউডকে তিনি ‘বুলিউড’ তকমা দিয়েছেন স্বজনপোষণের অভিযোগ তুলে। তাই স্বাভাবিকভাবেই তারকা-সন্তান শাহিদ কাপুরের সঙ্গেও যে তার বনাবনি হবে না, তাতে আর আশ্চর্যের কিছু নেই।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!