ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

কানাডায় মারা গেছেন ‘ছুটির ঘণ্টা’ সিনেমার পরিচালক

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০০:৩৭, ১৫ মার্চ ২০২২
কানাডায় মারা গেছেন ‘ছুটির ঘণ্টা’ সিনেমার পরিচালক
পরিচালক আজিজুর রহমান ও ‘ছুটির ঘণ্টা’ সিনেমার পোস্টার

‘ছুটির ঘণ্টা’ সিনেমার পরিচালক আজিজুর রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। সোমবার রাত সাড়ে ১১টায় কানাডার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

প্রখ্যাত চলচ্চিত্রকার ও গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের ছেলে গাজী সরফরাজ আনোয়ার উপল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজিজ সাহেবের পরিবার সূত্রে এ তথ্য নিশ্চিত হয়েছি। খুব মন খারাপের খবর। সবাই তার শান্তির জন্য দোয়া করবেন।

Advertisement

আজিজুর রহমান ১৯৩৯ সালের ১০ অক্টোবর বগুড়ার সান্তাহারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম রূপচাঁন প্রামাণিক। আজিজুর রহমান স্থানীয় আহসানউল্লাহ ইনস্টিটিউট থেকে এসএসসি ও ঢাকা সিটি নাইট কলেজ থেকে এইচএসসি পাস করেন। চারুকলা আর্ট ইনস্টিটিউটে কমার্শিয়াল আর্টে ডিপ্লোমা করেন তিনি।

‘ছুটির ঘণ্টা’র মতো অনেক সফল চলচ্চিত্রের পরিচালক আজিজুর রহমান। ১৯৫৮ সালে ‘এ দেশ তোমার আমার’ চলচ্চিত্রে এহতেশামের সহকারী হিসেবে ক্যারিয়ার শুরু করেন। তার নির্মিত প্রথম চলচ্চিত্র ময়মনসিংহের লোককথা নিয়ে ‘সাইফুল মূলক বদিউজ্জামান’ মুক্তি পায় ১৯৬৭ সালে।

আজিজুর রহমান এখন পর্যন্ত ৫৪টি চলচ্চিত্র নির্মাণ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- ‘ছুটির ঘণ্টা’, ‘অশিক্ষিত’, ‘মাটির ঘর’, ‘জনতা এক্সপ্রেস’, ‘সাম্পানওয়ালা’, ‘ডাক্তার বাড়ি’, ‘গরমিল’, ‘সমাধান’ ইত্যাদি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!