ওই পোস্টে পরী হাসপাতালের চিকিৎসারত নিজের হাতের একটি ছবি প্রকাশ করেন। যাতে দেখা যায় তার হাতে স্যালাইন লাগানো। জরুরি চিকিৎসায় তার শরীরে স্যাইলন দেওয়া হচ্ছে। ছবি ক্যাপশনে নায়িকা জানান, তিনি আহত। রাজধানীর এভাকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
তবে নায়িকা কীভাবে আহত হয়েছেন? তার কী হয়েছে তা এখনো জানা যায়নি।
.png)

গত ১১ মার্চ মুক্তি পেয়েছে পরীমনি ও নায়ক শরিফুল রাজ অভিনীত প্রথম সিনেমা ‘গুণিন’। এই সিনেমায় কাজ করতে গিয়েই তারা একে-অপরের প্রেমে পড়েছেন এবং বিয়ে করে ঘর বেঁধেছেন।
কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ছোটগল্প ‘গুণিন’ থেকে নির্মিত হয়েছে সিনেমাটি। এর সিনেমাটির প্রধান দুটি চরিত্র রমিজ ও রাবেয়ার চরিত্রে অভিনয় করেছেন রাজ ও পরীমনি। এছাড়াও বিভিন্ন চরিত্রে আরো আছেন দিলারা জামান, ইরেশ যাকের, মোস্তফা মনওয়ার, শিল্পী সরকার অপু, ঝুনা চৌধুরী প্রমুখ।
প্রসঙ্গত, বিয়ে করে ঘর বাঁধার পর পরীমনি এখন অন্তঃসত্ত্বা। ‘গুণিন’ সিনেমায় কাজ করতে গিয়েই রাজের সঙ্গে তার প্রথম দেখা হয়। সেই দেখার মাত্র সাতদিনের মাথায় গোপনে বিয়ে করেন তারা। তারিখটা ছিল ২০২১ সালের ১৭ অক্টোবর।
এরপর গত ১০ জানুয়ারি অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানানোর মাধ্যমে সম্পর্ক ও বিয়ের বিষয়টি প্রকাশ্যে আনেন রাজ-পরী। ২২ জানুয়ারি তারা ঘরোয়া আয়োজনে ফের বিয়ে করেন।