ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

হাসপাতালে পরীমনি, জানা গেলো কারণ

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৯:০৯, ২৭ মার্চ ২০২২
হাসপাতালে পরীমনি, জানা গেলো কারণ
পরীমনি

আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি। নায়িকা নিজেই রোববার (২৭ মার্চ) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই পোস্টে পরী হাসপাতালের চিকিৎসারত নিজের হাতের একটি ছবি প্রকাশ করেন। যাতে দেখা যায় তার হাতে স্যালাইন লাগানো। জরুরি চিকিৎসায় তার শরীরে স্যাইলন দেওয়া হচ্ছে। ছবি ক্যাপশনে নায়িকা জানান, তিনি আহত। রাজধানীর এভাকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। 

কিন্তু তাৎক্ষণিকভাবে জানা যায়নি ঠিক কী কারণে হাসপাতালে ভর্তি হলেন ঢাকাইয়া ছবির এই নায়িকা। পরীমনির শারীরিক অবস্থা জানতে রাজধানীর এভাকেয়ার হাসপাতালে যোগাযোগ করা হলে হাসপাতালের প্রশাসনিক এক কর্মকর্তা বলেন, শারীরিক দুর্বলতার কারণে মাথা ঘুরে হঠাৎ পড়ে যান তিনি, এরপর তার স্বজনেরা আমাদের এখানে নিয়ে আসেন। রোববার সকাল ১০টার দিকে তাকে হাসপাতালের ভর্তি করা হয়েছে।

Advertisement

তিনি জানান, শারীরিক দুর্বলতার সঙ্গে পরীমনির বমির ভাব রয়েছে। হাসপাতালটির মেডিসিন বিশেষজ্ঞ নিখাত শায়লা অধীনে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

একই সঙ্গে হাসপাতালটির সেই প্রশাসনিক কর্মকর্তা বলেন, চিকিৎসার জন্য তার করোনার পরীক্ষা করা হয়েছে, তার রিপোর্ট রাত ৮টার সময় পাওয়া যাবে। ততক্ষণ পর্যন্ত তিনি পর্যবেক্ষণে থাকবেন, এরপর কেবিনে হস্তান্তর করা হবে।

সম্প্রতি মুক্তি পেয়েছে পরীমনি অভিনীত সিনেমা গুণিন। এই সিনেমায় কাজ করতে গিয়ে চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে তার পরিচয়-প্রেম। গত বছরের ১৭ অক্টোবর বিয়ে করেন তারা। এরপর গত ১০ জানুয়ারি বিয়ে ও অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনেন রাজ-পরী।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!