ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

প্রভাসের ভক্তের আত্মহত্যার হুমকি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬:২৭, ১৬ মে ২০২২
প্রভাসের ভক্তের আত্মহত্যার হুমকি
ছবি: সংগৃহীত

দক্ষিণী সিনেমার তুমুল জনপ্রিয় অভিনেতা প্রভাস। ‘বাহুবালি’ সিনেমাটি মুক্তির পর জনপ্রিয়তার শীর্ষে আসেন তিনি। তাকে ঘিরে ভক্তদের উন্মাদনার শেষ নেই। সেই ভক্তরাই মাঝেমধ্যে মারাত্মক কাণ্ড ঘটিয়ে ফেলেন প্রভাসকে ঘিরে।

প্রভাসের এক ভক্ত এবার আত্মহত্যার হুমকি দিয়েছেন। সুইসাইট নোট লিখে এ হুমকি দিয়েছেন ওই ভক্ত। এমন খবরই প্রকাশ করেছে ইন্ডিয়া টুডে। সুইসাইট লেটারটি রীতিমতো ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

নোটে প্রভাস ভক্ত লেখেন, ‘সাহো’, ‘রাধে শ্যাম’ সিনেমার সময়ে যেমনটা ঘটেছিল তাতে আমি আশাহত। চলতি মাসে যদি ‘সালার’ সিনেমার ট্রেলার দেখতে না পাই তাহলে আমি আত্মহত্যা করব।

Advertisement

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গত বছরের জানুয়ারিতে ‘সালার’ সিনেমার মহরত অনুষ্ঠিত হয়। অ্যাকশন-থ্রিলার ঘরানার এ সিনেমায় প্রভাসের সঙ্গে জুটিবদ্ধ হয়েছেন শ্রুতি হাসান। চলতি বছরের শেষের দিকে সিনেমাটির শুটিং শেষ করবেন পরিচালক। আগামী বছরে মুক্তির পরিকল্পনা রয়েছে।

এর আগে গত বছর প্রভাসের সিনেমা মুক্তি না পাওয়ায় আত্মহত্যা করেছিল অন্ধপ্রদেশের এক যুবক। টানা দুই বছর প্রভাসের কোনো সিনেমা মুক্তি না পাওয়া হতাশ হয়ে পড়েছিলেন ওই যুবক। হতাশা থেকেই আত্মহত্যা হলেন প্রভাসের এই অন্ধভক্ত।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!