ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

জারা সা, তুহে মেরি সব হে, আঁখো মে তেরিসহ কেকের জনপ্রিয় ১০ গান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২:২৭, ১ জুন ২০২২
জারা সা, তুহে মেরি সব হে, আঁখো মে তেরিসহ কেকের জনপ্রিয় ১০ গান
ফাইল ছবি

মাত্র ৫৩ বছর বয়সে চলে গেলেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী কেকে (কৃষ্ণকুমার কুন্নাথ)। মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার একমঞ্চে গান শেষে হোটেলে ফিরে অসুস্থ বোধ করলে হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানেই চিকিৎসকেরা তাকে প্রয়াত বলে ঘোষণা করেন। কিন্তু কেকে চলে গেলেও ‘জারা সা’, ‘দিল ইবাদত’, তুহে মেরি সব হে’ ‘আঁখো মে তেরি’, ‘তু যো মিলা’, ‘জিন্দেগি দো পাল কি’, ‘মুঝকো পেহচানলো’, ‘তুনে মারি এন্ট্রিয়া’, ‘পিয়া আয়ে না’সহ আরও অনেক জনপ্রিয় গানের মাধ্যমে কোটি ভক্তের কাছে বেছে থাকবেন তিনি। 

শুনে নিন সদ্যপ্রয়াত গায়ক কেকের গাওয়া জনপ্রিয় ১০ গান।

পেয়ার কে পাল
১৯৯৯ সালে প্রকাশিত হয় গানটি। ক্ষণস্থায়ী জীবন নিয়ে গাওয়া গানটি দারুণ পছন্দ করেন সেই সময়কার তরুণ প্রজন্ম।

Advertisement

তাড়াপ তাড়াপ কে
সালমান খান, ঐশ্বরিয়া রাই ও অজয় দেবগন অভিনীত ‘হাম দিল কে চুকে সানাম’ সিনেমার এই গান দিয়ে প্লেব্যাকে ক্যারিয়ার শুরু করেন কেকে। এই গানের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।

আওয়ারাপান বানজারাপান
জিসম সিনেমার ‘আওয়ারাপান বানজারাপান’ গান দিয়ে আবির্ভূত হন অন্যরকম কেকে। জন আব্রাহাম ও বিপাশা বসু অভিনীত সিনেমাটির এই গান দারুণ পছন্দ করেছিলেন সবাই।

তু আশিকি হ্যায়
২০০৩ সালে মুক্তি পাওয়া ‘ঝংকার বিটস’ সিনেমার ‘তু আশিকি হ্যায়’ গানটি দিয়ে কেকে ছুঁয়েছিলেন সবার হৃদয়।

তুহি মেরি সব হ্যায়
ইমরান হাশমি, কঙ্গনা রনৌত ও শাইনি আহুজা অভিনীত ‘গ্যাংস্টার’ সিনেমার আলোচিত গান এটি। এইটি কেকের অন্যতম জনপ্রিয় রোমান্টিক গান।

মেরা পেহলা পেহলা পেয়ার
রুসলান মুমতাজ ও হ্যাজেল ক্রাউনি অভিনীত ‘মেরা পেহলা পেহলা পেয়ার’ সিনেমার টাইটেল ট্র্যাক এটি। গানটি যেন প্রেমের জাতীয় সংগীত!

আঁখোমে তেরি
শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত ‘ওম শান্তি ওম’ সিনেমার ‘আঁখোমে তেরি’ গানটি এখনো বাজে সংগীতপ্রিয় মানুষের প্লেলিস্টে।

আলভিদা
শাইনি আহুজা, শিল্পা শেঠি, কেকে মেনন, কঙ্কনা সেন শর্মা অভিনীত ‘লাইফ ইন আ মেট্রো’ সিনেমার ‘আলভিদা’ কেকের গাওয়া অন্যতম জনপ্রিয় গান। গানটির সুরকার প্রীতম।

খুদা জানে
রণবীর কাপুর, বিপাশা বসু ও দীপিকা অভিনীত ‘বাসনা এ হাসিনো’ সিনেমার ‘খুদা জানে’ গানটি যেন ভালোবাসার অন্যরকম প্রকাশ। কেকে ও শিল্পা রাওয়ের গলায় গানটি পেয়েছে ভিন্ন মাত্রা।

তু জো মিলা
সালমান খানের জনপ্রিয় সিনেমা ‘বজরাঙ্গি ভাইজান’-এর গল্পে বাড়তি আকর্ষণ যোগ করেছে ‘তু জো মিলা’ গানটি। গানটির সুরকার ও সংগীত পরিচালক প্রীতম।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!