ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

উরফির বক্ষযুগল আকড়ে আছে দুই হাত, ভাইরাল ভিডিও

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭:১৯, ২ জুন ২০২২
উরফির বক্ষযুগল আকড়ে আছে দুই হাত, ভাইরাল ভিডিও
ছবি: সংগৃহীত

রাস্তায় বেরোলেই শিরোনামে থাকেন অভিনেত্রী তথা ওটিটি বিগ বসের প্রাক্তন প্রতিযোগী উরফি জাভেদ। পোশাকের কারণে নেটদুনিয়ায় একাধিকবার ট্রোলের শিকার হন তিনি। যদিও এসব নিয়ে কখনই মাথা ঘামাননা উরফি। কখনও পালটা জবাবও দিতে দেখা যায় তাকে।

সম্প্রতি নতুন ফ্য়াশন সেন্সের জন্য নেটদুনিয়ায় চর্চায় উরফি। বলা ভালো, অনেক সময় নিজের পোশাক নিজেই ডিজাইন করেন উরফি। বক্ষযুগল আকড়ে ধরেছে দুটো হাত, মাঝে একটা গোল রিং। কালো স্কার্ট পরে নেটমাধ্যমে ভিডিও শেয়ার করেছেন উরফি।

তার এই ভিডিয়ো হু-হু করে ভাইরাল। ছক ভাঙাতেই যে তার আনন্দ। একদিন প্রায় বিনাপোশাকে তো পরেরদিনই একসঙ্গে দুটি প্যান্ট পরে দেখা মেলে তার। কেউ হাসলেও, ভারি বয়েই গেল উরফির।

বলিউডে কোনো কাজ না করলেও বলিউড নায়িকাদের চেয়ে কোনো অংশে জনপ্রিয়তায় পিছিয়ে নেই উরফি। পোশাক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে ভালোবাসেন তিনি। কেউ কেউ তার প্রশংসা করেন, আবার কেউ কেউ তার স্টাইল একেবারেই পছন্দ করেন না।

কাটা-ফাটা পোশাক পরে হামেশাই চর্চায় থাকেন বিগ বস ওটিটি খ্যাত এই অভিনেত্রী। তবে জনপ্রিয়তার সঙ্গে বিতর্কও কম হয়নি উরফিকে নিয়ে। উরফির পরনে এই পোশাক দেখে এক নেটিজেনের মন্তব্য, ‘অদ্ভূত জানোয়ার তো।’ অপর এক নেটিজেন কমেন্টে লিখেছেন, ‘ভাগ্যবান হাত’। কেউ লিখেছেন, ‘এসব আবার কী?’

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!