ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

নোংরা কথা বলতেন ভাই, ঠকিয়েছিল প্রেমিক, আত্মহননের পথে মডেল

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩:২৭, ২৫ জুন ২০২২
নোংরা কথা বলতেন ভাই, ঠকিয়েছিল প্রেমিক, আত্মহননের পথে মডেল
ছবি: সংগৃহীত

কলকাতায় আবারো উঠতি মডেলের আত্মহত্যার চেষ্টা। প্রাণে বেঁচে গেলেও আপাতত মুকুন্দপুরের বেসরকারি হাসপাতালে সঙ্কটজনক অবস্থায় চিকিৎসাধীন সেই মডেল। 

আত্মহত্যার চেষ্টার আগে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টও দেন তিনি। ফেসবুকে পরিবারের বিরুদ্ধে একটি পোস্ট করে রাতে বেশ কয়েকটি ঘুমের ওষুধ খান। ভোর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। 

সূত্রের খবর, কালনার বাসিন্দা ওই তরুণীর নাম দেবলীনা দে (২৭)। বিগত দেড় বছর ধরে মুকুন্দপুর এলাকার উত্তলিকা আবাসনে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছিলেন। সিরিয়ালেও কিছু কিছু কাজ পেতেন। তবে উপার্জন খুব একটা হচ্ছিল না। পরিবারের সঙ্গে এ নিয়ে মাঝেমধ্যেই মনোমালিন্য চলত বলে জানিয়েছেন পরিবারের সদস্যরাই।

Advertisement

পরিবার সূত্রে খবর, মাসে দশ হাজার টাকা বাড়ি ভাড়া, রান্নার লোকের বেতন এমনকি বাজার করে দেওয়ার টাকাও তারাই যোগাতেন। ২২ জুন দেবলীনার আঠাশতম জন্মদিনে ঘটনা চরমে ওঠে। কালনায় নিজের পৈতৃক বাড়িতে সন্ধ্যাবেলা পার্টির পর বাবার কাছে নতুন একটি ফ্যাশন বুটিক খোলার জন্য লক্ষাধিক টাকা চাইতেই বেঁকে বসেন বাড়ির সকল সদস্য। সব থেকে বেশী প্রতিবাদ করে ভাই। ফলে ভাইয়ের সঙ্গে বচসা এমনকি হাতাহাতিতেও জড়িয়ে পড়েন দেবলীনা।

সেদিন রাতেই ওয়াটস্যাপ, ফেসবুক, ইনস্টা থেকে ভাইকে ব্লক করেন তিনি। পরের দিন বিকেলে একটি গাড়ি ভাড়া করে দেবলীনাকে কোলকাতায় পাঠানো হয়। মেয়ে মুডি এবং শর্ট টেম্পার, তার ওপর আগের দিন বাড়িতে এতো অশান্তি হয়েছে। তাই মা সঙ্গে আসতে চেয়েছিলেন। কিন্তু মাকে আসতে বারণ করে মেয়ে।

গতকাল অর্থাৎ ২৪ তারিখ নরেন্দ্রপুরে একটি বাগান বাড়িতে একটি আগমনী মিউজিক ভিডিও শুট ছিল। সেখানে সকালে গিয়ে দুপুরের পর কাউকে কিছু না জানিয়ে হঠাৎ নিরুদ্দেশ হয়ে যান দেবলীনা দে। বন্ধ করে দেন নিজের মোবাইল। তারপর ফেসবুকে পরিবারের বিরুদ্ধে একটি পোস্ট করে রাতে বেশ কয়েকটি ঘুমের ওষুধ খান। ভোর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!