ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

চুটিয়ে যৌনতার পর শুধু এক গ্লাস জল চাই: বিদ্যা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮:০৭, ২ আগস্ট ২০২২
চুটিয়ে যৌনতার পর শুধু এক গ্লাস জল চাই: বিদ্যা
অভিনেত্রী বিদ্যা বালান

বলিউডের অভিনেত্রী বিদ্যা বালান বাস্তবে বেশ ঠোঁটকাটা। যা বলেন তা একেবারেই খোলাখুলি। রাখঢাক ব্যাপারটা মোটেই তার স্বভাবে নেই। তাই তো বিদ্যাকে যদি যৌনতা নিয়েও প্রশ্ন করা হয়, তাতেও ছক্কা হাঁকান। হ্যাঁ, সম্প্রতি এমনটাই ঘটল। কারন জোহরের রেডিও শো ‘কলিং কারনে’ এসে যৌনতা প্রসঙ্গে একেবারে খোলাখুলি মন্তব্য করলেন বিদ্যা।

এই রেডিও শোয়ে কারন বিদ্যাকে প্রশ্ন করে,  কি রকম যৌনতা পছন্দ। আলোতে নাকি অন্ধকারে? বিদ্যার সোজা জবাব, হালকা আলো! কারনের পরের প্রশ্নতেও ছক্কা হাঁকান বিদ্যা। কারন বিদ্যাকে জিজ্ঞাসা করেন, সিল্ক নাকি সুতির কাপড়! বিদ্যার পছন্দ, সুতির কাপড়। অন্যদিকে সঙ্গমের পর চকোলেট, গ্রিনটি বা মদ একেবারেই চলে না বিদ্যার। বরং এ ব্যাপারে বিদ্যার পছন্দ এক গ্লাস শুদ্ধ জল।

এখানেই আটকে থাকেননি বিদ্যা। যৌনতা প্রসঙ্গে তিনি স্পষ্ট জানিয়েছেন, সঙ্গমের ক্ষেত্রে শুরুটাই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। শুরুটা যদি রোমান্টিক হয়, তাহলে শেষটাও হবে পারফেক্ট।

Advertisement

সিনেমার পর্দায় বহুদিন দেখা নেই বিদ্যার। তবে সম্প্রতি জলসা ওয়েব সিরিজে নজর কাড়েন এই অভিনেত্রী। তবে কিছু দক্ষিণী ছবির অফার রয়েছে তার হাতে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!