ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

‘শনিবার বিকেল’ নিয়ে মুখ খুললেন জয়া

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬:৫২, ১১ আগস্ট ২০২২
‘শনিবার বিকেল’ নিয়ে মুখ খুললেন জয়া
অভিনেত্রী জয়া আহসান

ওপার বাংলার ‘রবিবার’ সিনেমা মুক্তি পেয়েছিলো ২০১৯ সালে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তার বিপরীতে ছিলেন টলিউডের সুপারস্টার প্রসেনজিৎ। ছবিটি নির্মাণ করেছেন কলকাতার নির্মাতা অতনু ঘোষ। এ সিনেমার কারণে বেশ কয়েকটি পুরস্কারও পেয়েছেন এই অভিনেত্রী।

এবার তিনি কথা বললেন সাড়ে তিন বছর ধরে বাংলাদেশের সেন্সরে নিষিদ্ধ হয়ে মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’ বিকেল নিয়ে। যদিও এ সিনেমায় ছিলেন না তিনি।

Advertisement

জানা গেছে, আন্তর্জাতিক অঙ্গনে দেশের সবচেয়ে প্রশংসিত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর নতুন সিনেমা ‘শনিবার বিকেল’ বানিয়েছেন প্রায় চার বছর আগে। কিন্তু সিনেমাটিকে মুক্তির অনুমতি দেয়নি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড।

সম্প্রতি ‘শনিবার বিকেল’-এর মুক্তি নিয়ে সরব হয়েছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। অনেকেই নিজ নিজ ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রতিবাদ জানাচ্ছেন, সিনেমাটির মুক্তি দাবি করছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!