ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

টরন্টোতে ‘শনিবার বিকেল’ প্রদর্শন

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪:৫৭, ১৫ আগস্ট ২০২২
টরন্টোতে ‘শনিবার বিকেল’ প্রদর্শন
ছবি: সংগৃহীত

চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত শনিবার বিকেল টরেন্টোতে প্রদর্শিত হয়েছে। সেখানকার বাঙালি দর্শকরা দেখেছেন সিনেমাটি।

প্রদর্শনীর কিছু ছবি রোববার রাতে ফেসবুকে পোস্ট করেছেন ফারুকী। ছবিগুলোতে দেখা যায় হল ভর্তি দর্শক। সেই ফেসবুক পোস্টে টরন্টোতে প্রদর্শনী নিয়ে ফারুকী লেখেন, একটা ভালো শো আর দুর্দান্ত এনগেজিং কিউ-অ্যান্ড-এ যে কোনো ফিল্মমেকারের আরাধ্য। কালকে রাতে টরন্টোতে শনিবার বিকেলের শোটা ছিল এরকমই একটা শো।

সিনেমাটি নিয়ে সেখানকার দর্শকদের প্রতিক্রিয়ায় অভিভূত ফারুকী লেখেন, ছবিটা আপনাদেরকে যেভাবে এনগেজ করেছে, যেরকম ভাবনা উস্কে দিয়েছে, যেরকম আবেগে স্পর্শ করেছে, তাতে আমি সত্যিই ইনস্পায়ার্ড। একটা ফিল্মমেকারের জন্য এর চেয়ে ভালো কোনো অনুভূতি নাই।

Advertisement

বাংলাদেশ, ভারত ও জার্মানির যৌথ প্রযোজনায় নির্মাণ করা হয়েছে শনিবার বিকেল। প্রযোজনায় আরো আছে জাজ মাল্টিমিডিয়া ও ছবিয়াল এবং ভারতের শ্যাম সুন্দর দে।

এতে অভিনয় করেছেন অস্কার মনোনীত ওমর সিনেমার অভিনেতা ইয়াদ হুরানি, নুসরাত ইমরোজ তিশা, জাহিদ হাসান, ইরেশ জাকের, পরমব্রত চট্টোপাধ্যায়সহ অনেকে।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!