ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

প্রেম থাকা জরুরি, প্রেম ছাড়া যৌনতা ভাল লাগে না: সিদ্ধার্থ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০:২০, ১৯ আগস্ট ২০২২
প্রেম থাকা জরুরি, প্রেম ছাড়া যৌনতা ভাল লাগে না: সিদ্ধার্থ
অভিনেত্রী কিয়ারা এবং সিদ্ধার্থ মলহোত্রা

বলিউড অভিনেত্রী কিয়ারার সঙ্গে প্রেম নিয়ে এমনিতেই চর্চার কেন্দ্রবিন্দুতে সিদ্ধার্থ মলহোত্রা। যদিও নিজেদের প্রেম নিয়ে এখনও মুখ খোলেননি নায়ক-নায়িকা কেউ-ই। কিন্তু একটা জায়গায় গেলে কোনও তারকা নিজেদের গোপন তথ্য লুকিয়ে রাখতে পারেন না। প্রশ্ন, সেই জায়গাটি আসলে কোথায়? 

‘কফি উইথ কারন’ এই অনুষ্ঠানে অতিথি হয়ে এলে তা সে প্রেম হোক, কিংবা যৌনজীবন হোক গোপন বলতে কিচ্ছু থাকে না।। কারনের শোয়ের নতুন পর্বে অতিথি হিসাবে এসেছিলেন সিদ্ধার্থ মলহোত্র এবং ভিকি কৌশল। সেখানেই উঠে আসে নানা কথা।

সিদ্ধার্থ-কিয়ারার প্রেম খুঁজতে গিয়ে একেবারে বিয়ের সানাই বাজিয়ে দিলেন কারন জোহর। সিদ্ধার্থকে তার যৌনজীবন নিয়ে প্রশ্ন করে এই জনপ্রিয় পরিচালক। তাতেই অভিনেতার স্পষ্ট জবাব, ‘প্রেম থাকা জরুরি, প্রেম ছাড়া যৌনতা ভাল লাগে না।’

Advertisement

সিদ্ধার্থের এই উত্তর আবারও মন খুশি করে দিয়েছে তার অনুরাগীদের। সদ্য ‘শেরশাহ’র পূর্তি উদযাপন করেছেন কিয়ারা, সিদ্ধার্থ। এ ছাড়াও রোহিত শেট্টির পরের ছবিতে শিল্পা শেট্টির সঙ্গে স্ক্রিন ভাগ করতে দেখা যাবে এই নায়ককে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!