ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

বিদ্যা বালানকে যে কারণে ধাওয়া করলেন ভক্ত

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮:৪৫, ২৩ আগস্ট ২০২২
বিদ্যা বালানকে যে কারণে ধাওয়া করলেন ভক্ত
অভিনেত্রি বিদ্যা বালান

আয়নার সামনে দাঁড়িয়ে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন বলিউড অভিনেত্রি বিদ্যা বালান। ভাবছেন সামাজিক যোগাযোগমাধ্যমে নায়িকাদের ছবি পোস্ট করা, এ আর নতুন কী। তবে তার এ ছবি পোস্ট করার পেছনে ছিল অন্য কারণ।  

সাধারণত সবাই ছবি তোলার পর এক বার দেখে নেন সেখানে নিজেকে ভালো দেখাচ্ছে কি না। অনেকে ভাবেন, আমার মুখের ডান পাশ থেকে ছবিটা উঠলে বেশি ভালো দেখাত। আবার কেউ কেউ ভাবেন, উল্টোটা।

এমনই এক অদ্ভুত ঘটনা ঘটেছে বিদ্যা বালানের সঙ্গে। মুম্বাইয়ের এক অনুষ্ঠানে গিয়ে পড়লেন মহা সমস্যায়। ওই অনুষ্ঠানে বিদ্যাকে দেখা মাত্রই পড়ে যায় ছবি তোলার হিড়িক। ভিড়ের মধ্যে ছিলেন তার এমন এক ভক্ত, যিনি বিদ্যার গাড়িকে ধাওয়া পর্যন্ত করেন। 

Advertisement

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vidya Balan (@balanvidya)

 

 

প্রিয় অভিনেত্রীর সঙ্গে ছবি তোলার পর তার মনে হয়, ছবিটি ভাল ওঠেনি। কারণ তাকে ভাল দেখাচ্ছে না। মুখের ডান পাশ থেকে ছবি তোলার কারণে বাজে দেখাচ্ছে। আর এ কথা শুনে হতবম্ব হয়ে যান নায়িকা। এ ঘটনার পরই তার আত্মপোলব্ধি।

ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে নায়িকা লেখেন, আমিও আগে নিজের ডান পাশ এবং বাঁ পাশ নিয়ে বেশ খুঁতখুঁতে ছিলাম। কিন্তু যত দিন গড়াচ্ছে আমি বুঝতে পারছি নিজেকে নিজের মতো করে ভালবাসা জরুরি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!