ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

দীপিকাকে একা পেয়ে মনের বাসনা মেটালেন উর্বশী!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:৪৫, ২৩ সেপ্টেম্বর ২০২২
দীপিকাকে একা পেয়ে মনের বাসনা মেটালেন উর্বশী!
ছবি: সংগৃহীত

লাস্যময়ী নায়িকা-মডেল উর্বশী রাউতেলা খবরে থাকেন, নাকি খবর তাঁকে খুঁজে নেয়, তা নিয়ে বিস্তর আলোচনা। সম্প্রতি উর্বশী বেশ কিছু দিন দফায় দফায় খবরে এসেছিলেন ক্রিকেটার ঋষভ পন্থের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ঝামেলায় জড়িয়ে। তবে এবার তিনি খবরে একেবারে অন্য কারণে। 

দীপিকা তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন, সেখানে দেখা যাচ্ছে বিমানে উর্বশীর আদরে ধরা পড়েছেন দীপিকা। তার চুম্বনে বলি সুপারস্টারের চোখ বন্ধ হয়ে আসে। মুখে ফুটে ওঠে মিষ্টি হাসি। 

এই ছবি নেটদুনিয়ায় ঝড় তুলে দিয়েছে। ঘটনাচক্রে গত বুধবার উর্বশী-দীপিকা দু’জনেই দুবাই থেকে এক বিমানে মুম্বাইতে ফিরছিলেন। 
উর্বশী প্রায় দীপিকার ওপর নিজের অনুরাগ ব্যক্ত করে থাকেন। কান চলচ্চিত্র উৎসবেও তিনি জড়িয়ে ধরেছিলেন দীপিকাকে। সেই ভিডিও উর্বশীই ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!