ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

‘ডেলিভারির দিন এই মানুষটাই প্রথম ছুটে গিয়েছিল’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০০:৩০, ২৭ সেপ্টেম্বর ২০২২
‘ডেলিভারির দিন এই মানুষটাই প্রথম ছুটে গিয়েছিল’
ছবি: সংগৃহীত

গত ১০ আগস্ট বিকেলে রাজধানীর একটি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন চিত্রনায়িকা পরীমণি। ছেলের নাম রাজ্য। সন্তান জন্মের পর থেকেই শুভেচ্ছায় ভাসতে থাকেন পরী।

প্রায় ২ মাস হতে চলল। এরমধ্যে অনেক জনপ্রিয় অভিনয়শিল্পী রাজ্যকে দেখতে গিয়েছেন পরীর বাসায়। আর প্রতিটা খবরই পরীমণি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের জানিয়ে থাকেন।

সোমবার রাতে ফেসবুকে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে নিয়ে একটি পোস্ট দিয়েছেন পরী। সঙ্গে ছিলেন পরীর স্বামী চিত্রনায়ক রাজ ও ছেলে রাজ্য।

Advertisement

বেশ কয়েকটি ছবি দিয়ে পরী ক্যাপশনে লিখেছেন, এই মানুষটা একটা ভালোবাসা। আমার ডেলিভারির দিন এই মানুষটাই প্রথম ছুটে গিয়েছিল হাসপাতালে। ওইদিন নিজের হাতে এত্তসব মজার নিরামিষ রান্না করে নিয়ে এলো। রাজ্যের জন্যে দুই হাত ভরে কত গিফট! তুমি একটা মায়া কিন্তু। ভালোবাসি অপুদি। তোমার লাল শাড়ির জন্য অনেক শুভকামনা।

এর আগে গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন রাজ-পরী। চলতি বছরের ১০ জানুয়ারি তারা ঘোষণা দেন, তাদের ঘরে সন্তান আসছে। এরপরই হাতে থাকা সব কাজ দ্রুত শেষ করে সাময়িক বিরতিতে যান নায়িকা।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: পরীমণি
লিংক সফলভাবে কপি হয়েছে!