ঢাকা,  শনিবার   ২৮ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

[ বিনোদন ]

মা হারালেন অভিনেত্রী ঈশিতা

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৫৪, ১০ অক্টোবর ২০২২
মা হারালেন অভিনেত্রী ঈশিতা
ছবি: সংগৃহীত

মারা গেছেন অভিনেত্রী রুমানা রশীদ ঈশিতার মা জাহানারা খান নদী। 

সোমবার ভোর সাড়ে ৬টায়র দিকে উত্তরার বাসায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।

গণমাধ্যমকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ঈশিতার স্বামী ড. আসিফ দৌলা। তিনি বলেন, আম্মা তিন বছর ধরে ক্যানসারে ভুগছিলেন। পারিবারিকভাবে আমরা সব সময় পাশে থাকার চেষ্টা করেছি। কিন্তু তিনি আমাদের ছেড়ে চলে গেলেন।

এদিকে ঈশিতার মাতৃবিয়োগের খবরে বিনোদন অঙ্গনে নেমেছে শোকের ছায়া। অভিনয়শিল্পী, প্রযোজক, নির্মাতাসহ বিনোদন অঙ্গনের সঙ্গে যুক্ত অনেকেই সকাল থেকে ফেসবুকে ঈশিতার মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করছেন। জানা গেছে, আজ সাভারে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!