ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ধোনির স্ত্রী সাক্ষীর তৈরি করা চিত্রনাট্যের ওপর ভর করে তৈরি হচ্ছে একটি পারিবারিক ছবি। যদিও আর পাঁচটা পারিবারিক ছবির সঙ্গে নাকি ধোনি প্রযোজিত ছবির পার্থক্য প্রচুর।
ধোনি এন্টারটেইনমেন্টের ব্যানারে তামিল ছবিটির পরিচালনা করবেন রমেশ থামিলমনি। এই রমেশই লিখেছিলেন নতুন প্রজন্মের গ্রাফিক নভেল ‘অথর্ব’।
.png)
এদিকে ধোনির ছবিতে কে কে কাজ করবেন, তা এখনও চূড়ান্ত হয়নি। দ্রুত আর্টিস্টদের নাম আর ছবির নাম জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন পরিচালক রমেশ।