ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

চোখের জটিল অপারেশন শেষে সুস্থ হয়ে দেশে ফিরেছেন সোহেল রানা

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৪:১৫, ১১ নভেম্বর ২০২২
চোখের জটিল অপারেশন শেষে সুস্থ হয়ে দেশে ফিরেছেন সোহেল রানা
ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেতা সোহেল রানা অসুস্থ হয়ে পড়লে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়া হয়। সেখানে চোখের উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরেছেন তিনি।

আজ (১১ নভেম্বর) সকালে সোহেল রানা তার ফেসবুকে একটি ছবি পোস্ট করে স্ট্যাটাসে লেখেন, আলহামদুলিল্লা। বিদেশের জটিল অপারেশনের পর ভালো হয়ে দেশে আসা।

সোহেল রানার ছেলে মাশরুর পারভেজও বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুই দিন হলো আমরা দেশে ফিরেছি। এখন বাবা এখন সম্পূর্ণ ভালো আছেন। আবারো চিকিৎসা ফলোআপ করার জন্য মার্চে সিঙ্গাপুরের ডাক্তারের সঙ্গে দেখা করতে হবে।

উল্লেখ্য, দীর্ঘ দিন ধরে সোহেল রানা চোখের সমস্যায় ভুগছেন। এর আগে রাজধানীর একটি হাসপাতালে বাম চোখে ছানির অস্ত্রোপচার হয়েছে। তবে অস্ত্রোপচারের পর জটিলতা দেখা দেয়। তাই তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!