খুলনার পাইকগাছায় জন্ম নিলেও আকবর বেড়ে ওঠেন যশোরে। জীবনের তাগিদে সেখানে পেশা হিসেবে নিয়েছিলেন রিকশাচালানো। রিকশা চালিয়েই জীবন কাটছিল তার। হঠাৎ জীবনের মোড় ঘুরে যায় যশোর এম এম কলেজের একটি অনুষ্ঠানে গান গেয়ে।
২০০৩ সালে যশোর এম এম কলেজের একটি অনুষ্ঠানে গান গেয়েছিলেন আকবর। সেখানে উপস্থিত ছিলেন বাগেরহাটের এক দর্শক। তিনি আকবরের গান মুগ্ধ হয়ে শোনেন। তার মাধ্যমেই মিডিয়ায় পরিচিত হওয়ার সুযোগ পেয়ে যান আকবর। ঐ শ্রোতা জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে আকবরকে নিয়ে একটি চিঠি লেখেন। এরপর ‘ইত্যাদি’ আকবরের সঙ্গে যোগাযোগ করে।
.png)
ঐ বছর ‘ইত্যাদি’ অনুষ্ঠানে কিশোর কুমারের ‘একদিন পাখি উড়ে’ গানটি গেয়ে রাতারাতি পরিচিতি পেয়ে যান আকবর। এরপর ‘তোমার হাত পাখার বাতাসে’ গানটি গেয়ে আবারো ব্যাপক দর্শকপ্রিয়তা পান কণ্ঠশিল্পী আকবর। সেই গানের মিউজিক ভিডিওতে অভিনয় করতে দেখা গিয়েছিল চিত্রনায়িকা পূর্ণিমাকে। দর্শকের হৃদয় ছুঁয়েছে তার গাওয়া প্রতিটি গান।