ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

‘ভাতিজাদের’ আর্জেন্টিনার সমর্থন করার আহ্বান জানাচ্ছি: ডিপজল

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩:৩৩, ২৩ নভেম্বর ২০২২
‘ভাতিজাদের’ আর্জেন্টিনার সমর্থন করার আহ্বান জানাচ্ছি: ডিপজল
অভিনেতা ডিপজল

ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা ওয়ার্ল্ড কাপ। এবারের আসর বসেছে কাতারে। আসরের তৃতীয় দিন আর্জেন্টিনা- সৌদি আরবের মধ্যকার খেলায় অপ্রত্যাশিতভাবে আর্জেন্টিনা হেরে যায়। ফলে ভক্তদের মধ্যে বিষাদের ছায়া নেমে আসে।  হতাশায় না-ভুগে ভাতিজাদের (ভক্তদের) আর্জেন্টিনাকে সমর্থন দেয়ার কথা বলেছেন খল-অভিনেতা ডিপজল। 

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে বিশ্বকাপ উত্তেজনা। বাংলাদেশেও পছন্দের দল ও খেলোয়াড়দের ভক্ত রয়েছেন। এদের মধ্যে আর্জেন্টিনা এবং ব্রাজিলের সমর্থক বেশি। গতকাল বিশ্বকাপের প্রথম ম্যাচেই অঘটনের শিকার হয়েছে আর্জেন্টিনা। প্রিয় দলের এমন হারে অনেকেই সোশ্যাল মিডিয়ায় হতাশা ব্যক্ত করেছেন। মনোয়ার হোসেন ডিপজলও আর্জেন্টিনার সমর্থক। তিনি তার ভক্ত ভাতিজাদের উদ্দেশ্যে বলেন, ‘আমি একবাক্যে বলবো আর্জেন্টিনাকে পছন্দ করি। খেলা যারা পছন্দ করেন তারা অবশ্যই আর্জেন্টিনাকে ভালোবাসবেন, সমর্থন করবেন। ব্রাজিল করলে কষ্ট পাব আর আর্জেন্টিনা করলে ভালো লাগবে। সকল ভাতিজাদের আর্জেন্টিনার সমর্থন করার আহ্বান জানাচ্ছি।’

‘আহো ভাতিজা আহো’ ডিপজলের জনপ্রিয় একটি সংলাপ। এই সংলাপের সুরেই তিনি প্রিয় দলকে সমর্থনের আহ্বান জানান।   

Advertisement

মনোয়ার হোসেন ডিপজল বর্তমানে বেশ কয়েকটি সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। মুক্তির অপেক্ষায় রয়েছে কয়েকটি সিনেমা। নতুন বছরে সিনেমাগুলো মুক্তি পাবে বলে জানান এই দাপুটে অভিনেতা।
 

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!