ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

সেই পাকিস্তানি কন্যার স্টাইলে মাধুরীর নাচ, ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪:৫৫, ৬ ডিসেম্বর ২০২২
সেই পাকিস্তানি কন্যার স্টাইলে মাধুরীর নাচ, ভিডিও ভাইরাল
ছবি: সংগৃহীত

বর্তমান সময়টা ভার্চ্যুয়াল। আড্ডা হোক কিংবা জরুরি কাজ, বাস্তবতার পাশপাশি এখন নিত্যনতুন বাস্তবতা হচ্ছে ভার্চ্যুয়াল জগত। এ কথা অস্বীকার করার কোনো উপায় নেই। ঘরবন্দি সময়টাতে এর গুরুত্ব বোঝা যায়। ভার্চ্যুয়াল এই দুনিয়ায় একটি হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম।

এই মাধ্যমে একজন সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটি সবাই কমবেশি আছেন। যেখানে সবচেয়ে ব্যবহৃত শব্দ ‘ভাইরাল’। সম্প্রতি হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে লতা মঙ্গেশকরের জনপ্রিয় গান ‘মেরা দিল ইয়ে পুকারে আজা’ বিগত কয়েক দিনে ঝড় তুলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

১৯৫৪ সালে মুক্তিপ্রাপ্ত এই গানের রিমিক্সে রিলের ছড়াছড়ি ইনস্টাগ্রামে। গানটিতে রিল বানিয়েছেন পাকিস্তানি কন্যা আয়েশা। বন্ধুর বিয়ের অনুষ্ঠানে, তার পছন্দের গানে পা মিলিয়েছিলেন আয়েশা।

Advertisement

সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে আগুনের থেকেও দ্রুত। সম্প্রতি সেই গানে নতুন মাত্রা যোগ করেছিলেন মিস্টার বিন। এবার আয়েশার স্টেপেই এই গানে রিল বানালেন মাধুরী দীক্ষিত।

শনিবার (৩ ডিসেম্বর) সাদা রঙের শিমারি শাড়িতে একটি রিল পোস্ট করেন মাধুরী। প্রায় রোজই ট্রেন্ডিং গানে বা অডিওতে রিল বানান মাধুরী। তবে এবার যেভাবে পাকিস্তানি কন্যার স্টেপে নাচলেন বলিউডের ড্যান্সিং কুইন, তা সত্যিই প্রশংসাযোগ্য। তবে স্টেপ এক হলেও মাধুরী নেচেছেন নিজস্ব স্টাইলে আর তাতেই মুগ্ধ নেটপাড়া। কমেন্ট বক্স ভরে উঠেছে প্রশংসায়।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!