ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

তবে কি সাবেক স্বামীর ঘরেই ফিরছেন মালাইকা?

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪:২০, ৮ ডিসেম্বর ২০২২
তবে কি সাবেক স্বামীর ঘরেই ফিরছেন মালাইকা?
মালাইকা এবং আরবাজ

বলিউডের ভাইজানের ছোট ভাই আরবাজ খান এবং ‘ছাইয়া ছাইয়া’ গানখ্যাত অভিনেত্রী মালাইকা আরোরা তাদের ভালোবাসার সম্পর্ককে বিয়ের মর্যাদা দেন ১৯৯৮ সালে। তাদের দীর্ঘ ১৯ বছরের ভালবাসার সম্পর্কের ইতি টানেন ২০১৭ সালে। বিচ্ছেদ হলেও সন্তানের দায়িত্ব একসঙ্গে পালন করেন তারা।

সম্প্রতি মালাইকা ‘মুভিং ইন উইথ মালাইকা’ নামের রিয়েলিটি শো-তে চলতি বছরের এক দুর্ঘটনার মুহূর্ত তার ভক্তদের সঙ্গে শেয়ার করেন। চলতি বছরের ২ এপ্রিল মহারাষ্ট্রের খপোলির কাছে তার গাড়িটি দুর্ঘটনার কবলে পড়েন তিনি। সে সময়ে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

মালাইকা অরোরা সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা আগেই নিজের সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন। সম্প্রতি তিনি জানালেন, দুর্ঘটনার শিকার হওয়ার পর তাকে প্রথম কে দেখতে আসেন। কাকে তিনি প্রথম সামনে দেখতে পেয়েছিলেন।

Advertisement

অনুষ্ঠানে ফারহা খানের সঙ্গে কথা বলার সময়ে উঠে আসে তার দুর্ঘটনার কবলে পড়ার প্রসঙ্গ। আর সেখানেই তিনি জানান যে, দুর্ঘটনার কবলে পড়ার পর প্রথম যখন তিনি চোখ খোলেন, তখন কাকে দেখতে পান।

দুর্ঘটনার ভয়ঙ্কর অভিজ্ঞতার স্মৃতিচারণা করে মালাইকা বলেন, সেই মুহূর্তটায় আমি কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না। মনে হয়েছিল, আমি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছি। দুর্ঘটনার পর বেশ কয়েক ঘণ্টা আমার চোখের সামনে সব অন্ধকার ছিল। আমার চোখে অনেক কাঁচের টুকরো ঢুকে গিয়েছিল আর তার ফলে রক্তপাতও হয়েছিল। তাই আমি কিছু দেখতে পাচ্ছিলাম না। সেই সময়ে আমার সত্যি সত্যিই মনে হয়েছিল যে, আমি আর কখনো দেখতে পাবো না। তারপর আমাকে হাসপাতালে ভর্তি করা হয়। অস্ত্রোপচারও হয়।

মালাইকা আরো বলছেন, অস্ত্রোপচার শেষে যখন আমাকে বাইরে নিয়ে আসা হয়, তখন আমি প্রখম দেখতে পাই আরবাজকে। ও আমাকে সারাক্ষণ জিজ্ঞাসা করতে থাকে যে, তুমি কি দেখতে পাচ্ছ? কত সংখ্যা দেখতে পাচ্ছো? কতগুলো আঙুল দেখতে পাচ্ছো? আর আমার মনে হচ্ছিল, কেনো ও এরকম বলছে। কয়েক মুহূর্ত ওর আচরণ আমার অদ্ভূত লাগলেও, পর মুহূর্তেই বুঝতে পারি যে, আমি ফের স্বাভাবিক অবস্থায় ফিরে আসছি। কঠিন সময়ে এমন অনেক কিছুই ঘটে। অতীতে কী হয়েছে, বর্তমান কি হচ্ছে বা ভবিষ্যতে কী হবে, তার উপর সবটা নির্ভর করে না। যাই হয়ে থাকুক, ও সে সময়ে পাশে ছিল।

বর্তমানে এই দুই তারকাই ভিন্ন সম্পর্কে জড়িত আছেন এবং দ্বিতীয়বারের মতো মালাইকা আরোরার অর্জুন কাপুরের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসার কথা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!